advertisement

বাড়ির সামনে ইন্ডিগো এয়ারপোর্ট ম্যানেজারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, বাড়ির বাইরে রূপেশ সিংকে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছে ৷

#পটনা: ইন্ডিগো ম্যানেজারকে গুলি করে খুন৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে পটনায় ৷ বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন গানম্যান এসে এলোপাথারি গুলি চালায় তাঁর উপরে ৷ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে তিনি পটনার এয়ারপোর্ট ম্যানেজার ছিলেন ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা জানিয়েছে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ৷ পাশাপাশি মৃতের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করারও আশ্বাস দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ কে বা কারা মৃত রূপেশ সিংয়ের উপর হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, বাড়ির বাইরে রূপেশ সিংকে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছে ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতদের খোঁজে তল্লাশি চলছে ৷ কী কারণে রূপেশ সিংয়ের উপরে হামলা করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাড়ির সামনে ইন্ডিগো এয়ারপোর্ট ম্যানেজারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা
Next Article
advertisement
Supreme Court on Micro Observers: মমতার সওয়ালেই মান্যতা! মাইক্রো অবজারভারদের নিয়ে কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
মমতার সওয়ালেই মান্যতা! মাইক্রো অবজারভারদের নিয়ে কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
  • মাইক্রো অবজারভারদের অপব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই দাবি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement