advertisement

গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে পাঁচ ঘণ্টা ধরে ২ নাবালকের উপর যৌন নিগ্রহ চালাল ১০ জন

Last Updated:

১০ জন মিলে দু’জন নাবালকের উপর চালাল অমানবিক অত্যাচার ৷ ফের একবার এই ভয়াবহ যৌন অত্যাচারের ঘটনা ঘটল

#নয়াদিল্লি: ১০ জন মিলে দু’জন নাবালকের উপর চালাল অমানবিক অত্যাচার ৷ ফের একবার এই ভয়াবহ যৌন অত্যাচারের ঘটনা ঘটল রাজধানীতে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির রোহিনীতে ৷ জানা গিয়েছে, প্রায় ৫ ঘণ্টা ধরে দু’জন নাবালকের উপর যৌন নির্যাতন চালানো হয় ৷ এবং পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে অভিযুক্তরা ৷ পুলিশ জানিয়েছে ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷
অস্বাভাবিক যৌনক্রিয়া ও যৌন নিগ্রহ থেকে শিশুরক্ষা আইনে (POSCO) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, অক্টোবর ২৬ রোহিনীতে ঘটনাটি ঘটেছে ৷ তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে শনিবার ৷ সোশ্যাল মিডিয়ায় নাবালকের বিরুদ্ধে হওয়া যৌন নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পরে নাবালকের অভিভাবকদের ৷ এরপর তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ৷
advertisement
advertisement
১৩ ও ১৫ বছরের দুই কিশোর একে অপরের বন্ধু ৷ পরিবারের সঙ্গে মেট্রো বিহারে থাকে ৷ চুরি করেছে এই সন্দেহে ১৩ বছরের কিশোরকে নিজের বাড়িতে ডেকে পাঠান এলাকারই এক বাসিন্দা কানওয়ার সিং ৷ এরপর বাড়ির ভিতর বন্ধুদের ডেকে ছেলেটির উপর চলে অমানবিক অত্যাচার ৷ কিন্তু চুরির কথা স্বীকার না করায় এরপর ডেকে পাঠানো হয়ে ছেলেটির আরেক বন্ধুকে ৷
advertisement
এরপর দু’জনের উপর চলে যৌন নিগ্রহ ৷ গোপনাঙ্গে পেট্রোল ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় ৷ সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে পাঁচ ঘণ্টা ধরে ২ নাবালকের উপর যৌন নিগ্রহ চালাল ১০ জন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement