advertisement

পরপর ৪টি বিস্ফোরণে কেঁপে উঠল অসম

Last Updated:
#ডিব্রুগড়: প্রজাতন্ত্র দিবসে অসমে বিস্ফোরণ৷ পরপর ৪টি বিস্ফোরণ হয় অসমে৷ সোনারি, দুলিয়াজানে বিস্ফোরণ হয়, সঙ্গে দু’টি বিস্ফোরণ হয় ডিব্রুগড়ে৷ ডিব্রুগড়ে গ্রাহামবাজারে দোকানে বিস্ফোরণ ঘটে৷ কাপুরুষের মত কাজ করেছে দুষ্কৃতীরা, বলছেন মখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ এই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন৷
প্রজাতন্ত্র দিবসের দিন দুষ্কৃতী হামলার আশঙ্কা থাকে৷ তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় দেশজুড়ে৷ তবে তার মধ্যেই বিস্ফোরণের সাক্ষী থাকল অসম৷ কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে সেটা এখনও জানা যায়নি৷ কোনও জঙ্গী সংগঠন এই হামলার দায়ও স্বীকার করেনি৷ বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে তদন্ত৷ হতাহতের কোনও খবর নেই বলেই জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
পরপর ৪টি বিস্ফোরণে কেঁপে উঠল অসম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement