advertisement

অফিস থেকে ফেরার পথে ৩৬ বছরের ব্যক্তিকে গণধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে

Last Updated:

ওই ব্যক্তির উপর এত ভয়াবহ যৌন নির্যাতন হয়েছে যে, তাঁর পায়ুদ্বারে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি৷

#নবি মুম্বই: অফিস থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি দোকানে সিগারেট কিনতে গিয়েছিলেন ৩৬ বছরের ব্যক্তি৷ সেখানেই ৫ জন মিলে তাঁকে ধরে নিয়ে গণধর্ষণ করল৷ মর্মান্তিক ঘটনাটি সোমবার রাতে ঘটেছে নবি মুম্বইয়ের ভাসিতে৷ ওই ব্যক্তির উপর এত ভয়াবহ যৌন নির্যাতন হয়েছে যে, তাঁর পায়ুদ্বারে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি৷
ভাসি পুলিশ জানিয়েছে, ৩৬ বছরের ওই যুবককে ৫ ব্যক্তি মিলে গণধর্ষণ করে৷ ক্ষত বিক্ষত অবস্থায় তাঁকে ফেলে পালায় তারা৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে৷ পায়ুদ্বারে রক্ত পড়ছিল৷ একাধিক সার্জারি করতে হয়েছে ডাক্তারদের৷ ওই ব্যক্তির এক আত্মীয় এফআইআর করেছে৷
নবি মুম্বই পুলিশ জানিয়েছে, তারা নির্যাতিত ব্যক্তির বয়ান নিয়ে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে৷ একই সঙ্গে ওই সময়ের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যারা গণধর্ষণ করেছে, তারা মাদক নিয়েছিল৷ বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে৷
advertisement
advertisement
আরও ভিডিও:  আদিবাসী মহিলাকে গণ ধর্ষণ 
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
অফিস থেকে ফেরার পথে ৩৬ বছরের ব্যক্তিকে গণধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement