advertisement

বাজার আনার ৬ ঘণ্টা পর মাছ-ফল ব্যবহার করুন, নিজেদের খেয়াল নিজেরা রাখুন: মুখ্যমন্ত্রী

Last Updated:

অর্থাৎ বাজার করে আনার পরপরই মাছ ও ফল যেমন আগে ব্যবহার করতেন সকলে, করোনা সতর্কতা হিসেবে সেটা না করাই ভাল বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

#কলকাতা: চতুর্থদফা লকডাউনে রাজ্যের জন্য নির্দিষ্ট নিয়ম কী থাকবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন ৪-এ কিছুটা হলেও শিথিল হচ্ছে নিয়ম, যাতে অর্থনৈতিক দিকটা সচল করা যায়৷ তবে কন্টেইনমেন্ট জোনে কঠোরই থাকবে নিয়ম৷ অত্যাবশ্যকীয় পণ্যে যেমন ছাড় ছিল, তেমনই বাজারও করা যাবে সময় মেনে৷ সেক্ষেত্রে বাজার করার ৬ ঘণ্টা পর মাছ ও ফল ব্যবহার করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ অর্থাৎ বাজার করে আনার পরপরই মাছ ও ফল যেমন আগে ব্যবহার করতেন সকলে, করোনা সতর্কতা হিসেবে সেটা না করাই ভাল বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুটা সময়ের ব্যবধান রাখলে তা জীবাণুমুক্ত হবে বলেই মত তাঁর৷
এছাড়াও এই চতুর্থদফার লকডাউনের জন্য আরও কিছু গাইডলাইন আনা হয়েছে রাজ্যে৷ শর্ত সাপেক্ষে রাজ্যে খুলবে সেলুন-বিউটি পার্লার ৷ সামাজিক দূরত্বের বিধি মেনে শুরু হবে অটো চলাচল ৷
এই দফার লকডাউনে যান চলাচলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তবে অবশ্যই শর্ত থাকছে তাতে৷ যেমন মুখ্যমন্ত্রী জানিয়েছে যে ২৭ মে থেকে ২জন যাত্রী নিয়ে চলতে পারে অটো এবং তারই সঙ্গে ২১ মে থেকে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলাতে চলবে বাস ৷ কিন্তু সেক্ষেত্রেও মানতে হবে সুরক্ষাবিধি৷
advertisement
advertisement
জোড় বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট ৷ জোড়-বিজোড় এই পাস দেবে পুলিশ ৷ সপ্তাহে একদিন জোড় সংখ্যার পাস পাওয়া দোকান খুলবে ৷ পরেরদিন বিজোড় সংখ্যার পাসের দোকান গুলি খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দোকান খোলার পরও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাজার আনার ৬ ঘণ্টা পর মাছ-ফল ব্যবহার করুন, নিজেদের খেয়াল নিজেরা রাখুন: মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement