advertisement

জলপাইগুড়িতে মুম্বই ফেরত এক যুবক করোনা পজিটিভ !

Last Updated:

অভিযোগ, মুম্বই থেকে ফেরার পর রানীনগরে সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন যুবক। গত বুধবার সেখান থেকে পালিয়ে এসে পরিবারের সাথে দেখা করেন তিনি।

#জলপাইগুড়ি: করোনা আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ি শহরে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলল ! শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুম্বই ফেরত এক যুবকের সোয়াব টেস্টের রিপোর্টে পাওয়া গেল করোনা সংক্রমণ।
অভিযোগ, মুম্বই থেকে ফেরার পর রানীনগরে সরকারি কোয়ারেন্টাইনে ছিলেন যুবক। গত বুধবার সেখান থেকে পালিয়ে এসে পরিবারের সাথে দেখা করেন তিনি। প্রতিবেশীরা প্রতিবাদ করায় ফের কোয়ারেন্টাইনে ফিরে যান। এদিকে রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। স্বাস্থ্য দফতর থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা। আক্রান্তের বাড়ি এবং সংলগ্ন এলাকা জীবাণু-মুক্ত করার পাশাপাশি সংক্রমণ রুখতে এলাকাকে কন্টেইনমেন্ট এবং বাফার জোনে ভাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসক বোর্ডের সদস্যরা জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জলপাইগুড়িতে মুম্বই ফেরত এক যুবক করোনা পজিটিভ !
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement