advertisement

আজ তিনি মুম্বইয়ের মেয়র নন, করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে লড়তে পরে নিলেন নার্সের পোশাক

Last Updated:

ফ্লোরেন্স নাইটিঙ্গল প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন, চিনে নিন করোনা যুদ্ধের ‘এই’ সাহসী যোদ্ধাদের

#মুম্বই: পরণে দারুণ সব শাড়ি, এক মাথা সিঁদুর, গলায় মঙ্গলসূত্র দায়িত্বের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি- এই রূপেই তাঁকে সকলে চেনে তিনি মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর ৷ কিন্তু এই সময় নিজের পুরনো পেশা আর মানুষের সেবার যে ব্রত আরও কয়েক বছর আগে নিয়েছিলেন তা অগ্রাহ্য করতে পারলেন তিনি ৷ মেয়রের পোশাক ছেড়ে আজ তিনি পরলেন নার্সের পোশাক ৷
ফ্লোরেন্স নাইটিঙ্গলের সেবার কাহিনী আমাদের প্রত্যেকেরই জানা , যে কাহিনী প্রজন্মের পর প্রজন্মকে মহান সেবার ব্রতে উদ্বুদ্ধ করেছে ৷ তবে এবারের করোনা যুদ্ধে যেভাবে সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন তাতে নিঃসন্দেহে এরাও একইভাবে শ্রদ্ধার পাত্র হয়ে উঠছেন ৷ ১২ মে ফ্লোরেন্সের ২০০ তম জন্মবার্ষিকী৷ কিশোরী যেভাবে নার্সের পোশাক পরে হাসপাতালে এসে এই যুদ্ধের সামনের সারিতে থেকে লড়াইয়ের ব্রত নিয়েছেন তা করোনাক্লিষ্ট মহারাষ্ট্রে নিঃসন্দেহে তুলনাহীন হয়ে থাকবে৷ আর কিশোরীর এই পদক্ষেপ মোটিভেট করছে বিএমসি-র হাজার হাজার স্বাস্থকর্মীকে ৷
advertisement
চারবার শিবসেনা কর্পোরেশনের জি ওয়ার্ডের কাজ করেন তিনি যেটা ওরলির একটা বড় অংশ ৷ পেদনেকরের বয়স ৫৭ বছর ৷ বহু বছর আগে তিনি নার্সের কাজ করতেন ৷ তাঁর মানবিক স্পর্শে সেরে উঠতেন জওহারলাল নেহেরু পোর্ট ট্রাস্টের হাসপাতালে ৷ এরপর তিনি রাজনীতির জীবনে প্রবেশ করেন ৷
advertisement
পেদনেকর জানিয়েছেন, ‘আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি ,নার্সরা নিজেদের কাজ করছেন ৷ ২-৩ বর্ষে পাঠরত নার্সরাও এই কাজে যোগ দিচ্ছেন, আমি ওঁদের সকলের মনোবল বাড়াতে চাই ৷ ’
advertisement
BYL Nair Hospital এবং TN Medical College নিয়মিত বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন ৷ যাঁরা কাজ করছেন তাঁদের সঙ্গে কথা বলছেন ৷ তবে যাই করছেন সোশ্যাল ডিসট্যান্স মেনেই করছেন ৷
তিনি বলেছেন, ‘এই সময়টা নাগরিকদের ঘরে থাকার সময়, মুম্বইয়ের জন্য সবকিছু করতে পারি ৷ আমরা (নার্সরা) ঘর থেকে কাজ করতে পারি না ৷ আমরা মাঠে নেমে কাজ করি ৷ আপনারা বাড়িতে থাকুন . যত্ন নিন ৷ ’
advertisement
১৯৬২ সালে কারখানার কর্মচারীর বাড়িতে জন্মেছিলেন কিশোরী ৷ তিনি ওরলির বাসিন্দা ছিলেন ৷ পরে লোয়ার প্যারেলে কিশোর পেদনেকরকে বিয়ে করেন ৷ পারিবারিক আয় বাড়াতে নার্সের কাজ করতেন তিনি ৷ ১৯৯২ সাল থেকে নার্সের কাজ করতেন তিনি ৷
advertisement
সেই সময়েই বালা সাহেব ঠাকরের কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতেও যোগ দেন তিনি ৷ ২০১৯ -র নভেম্বরে মুম্বইয়ের ৭৭ তম মেয়র  হন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আজ তিনি মুম্বইয়ের মেয়র নন, করোনা যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে লড়তে পরে নিলেন নার্সের পোশাক
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement