advertisement

শুধু কলকাতা নয়, করোনা মোকাবিলায় রাজ্যের আরও যে সব জায়গায় হবে লকডাউন

Last Updated:

আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে কলকাতা সহ আরও ২৩ জায়গায় লকডাউন ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷

#কলকাতা: যেমনটা আশঙ্কা ছিল তার থেকেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা সংক্রমণ ৷ তার মোকাবিলাতেই আগামিকাল সোমবার ২৩ মার্চ বিকেল পাঁচটার পর থেকে লকডাউন কলকাতা সহ রাজ্যের আরও ২৩টি জায়গা ৷ সোমবার বিকেল পাঁচটা থেকে রাজ্যে লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে কলকাতা সহ আরও ২৩ জায়গায় লকডাউন ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷
ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে চার থেকে বেড়ে দাঁড়াল ৭ ৷ ইংল্যান্ড ফেরত বালিগঞ্জের যে তরুণ করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁর বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরেও মিলল COVID-19! ঠিক এই আশঙ্কাটাই করছিলেন বিশেষজ্ঞরা। কলকাতায় দ্বিতীয় আক্রান্ত ছিলেন ওই তরুণ। করোনা ভাইরাসের এই দাপট রুখতেই লকডাউন হতে চলেছে কলকাতা সহ রাজ্যের ২৩টি জেলা সদর ৷
advertisement
কলকাতা সহ রাজ্যের বাকি যে সব জায়গাতেও পুরোপুরি শাটডাউন পরিস্থিতি থাকবে তা হল,
advertisement
উত্তর ২৪ পরগণা-সব পুর শহর ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ সল্টলেক, নিউটাউন
পুরো হাওড়া জেলা
পুরো হুগলি জেলা, অর্থাৎ জেলা শহর, চন্দনগনগর,কোন্নগর,আরামবাগ, শ্রীরামপুর
দক্ষিণ ২৪পরগণা-ডায়মন্ডহারবার,বজবজ, মহেশতলা,ক্যানিং, সোনারপুর, বারুইপুর,ভাঙড়
advertisement
কোচবিহার –জেলা শহর
আলিপুরদুয়ার জেলা শহর
জয়গাঁও শহর
জলপাইগুড়ি-জেলা শহর
কালিম্পিং জেলা শহর
দার্জিলিং – দার্জিলিং, কার্শিয়াং
শিলিগুড়ি শহর
পুরো উত্তর দিনাজপুর জেলা
পুরো দক্ষিণ দিনাজপুর জেলা
advertisement
মালদহ- গোটা জেলা
পুরো মুর্শিদাবাদ জেলা
পুরো নদিয়া জেলা
পশ্চিম বর্ধমান-পুরো জেলা
পূ্র্ব বর্ধমান- জেলা শহর, কালনা , কাটোয়া
বীরভূমের সব শহর
পশ্চিম মেদিনীপুর- জেলা শহর, খড়গপুর, ঘাটাল
পূর্ব মেদিনীপুর-জেলা শহর, হলদিয়া শহর, দিঘা শহর,কোলাঘাট শহর, কাঁথি শহর
advertisement
পুরুলিয়া-জেলা শহর
বাঁকুড়া-জেলা শহর, বরজোড়া শহর, বিষ্ণুপুর শহর
ঝাড়গ্রাম-জেলা শহর
করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদর বন্ধ রাখার সিদ্ধান্ত ৷ তবে ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷ চালু থাকবে পাউরুটি, দুধ ও জল সরবরাহ ৷ খোলা থাকবে রেশন দোকান, মুদির দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার ৷ খোলা থাকবে পেট্রোল পাম্প ৷ মিলবে রান্নার গ্যাস, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিষেবা, নিকাশি পরিষেবা ৷ স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷ এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷
advertisement
সোমবার বিকেল চারটে থেকে পাঁচদিন লকডাউন কলকাতা সহ ২৩ জেলা সদর ৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচদিন কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷ সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা,ওয়ার্কশপ ৷ নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷ বার বার এই কয়েকদিন সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শুধু কলকাতা নয়, করোনা মোকাবিলায় রাজ্যের আরও যে সব জায়গায় হবে লকডাউন
Next Article
advertisement
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement