advertisement

করোনা মোকাবিলায় ৩৫ কোটি টাকা অনুদানের ঘোষণা CK Birla গ্রুপের

Last Updated:

করোনার ত্রাণ তহবিলে সংস্থার পক্ষ থেকে ৩৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়েছে ৷

#কলকাতা: করোনা এখন সারা দেশে মহামারির আকার ধারণ করেছে ৷ ভারতে প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছেন শুধু সিনেমা ও ক্রীড়াজগতের সেলিব্রিটিরা এবং বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিই নয়, প্রায় সব মানুষই ৷ যে যেভাবেই হোক, প্রধানমন্ত্রী বা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে টাকা দান করেছেন ৷
এ বার এই কাজে এগিয়ে এল সিকে বিড়লা গ্রুপও ৷ করোনার ত্রাণ তহবিলে সংস্থার পক্ষ থেকে ৩৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে PM-CARES Fund-এ ২৫ কোটি টাকা এবং বাকি টাকা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে জমা করবে সংস্থা ৷ শুধু টাকাই নয়, মাস্ক এবং পিপিই পোশাকও দিয়েও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে ৷ সিকে বিড়লা গ্রুপের কলকাতা ও জয়পুরের হাসপাতালগুলি কোভিড-১৯-এর মোকাবিলায় এখন ভালমতোই কাজ করছে ৷ সংস্থার কর্মীরাও নিজেদের মতো করে করোনার ত্রাণে টাকা দান করছেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মোকাবিলায় ৩৫ কোটি টাকা অনুদানের ঘোষণা CK Birla গ্রুপের
Next Article
advertisement
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
  • শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হয়েছে

  • সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কাশিতে ভুগছেন

  • দিল্লির দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছরের সনিয়ার সমস্যা বাড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement