advertisement

চিনা ভ্যাকসিন নিলে তবেই ঢোকা যাবে চিনে! ভারত সহ ১৯টি দেশের উপর নির্দেশ চিনের

Last Updated:

চিনা দূতাবাসের পক্ষ থেকে যদিও সঠিকভাবে জানানো হয়নি কীভাবে ভারতে বসবাসকারীরা পাবেন এই চিনা ভ্যাকসিন৷

#বেজিং: ভারত সহ ১৯টি দেশ থেকে চিনে প্রবেশ করলে বাধ্যতামূলক ভাবে নিতেই হবে চিনের উৎপাদিত করোনা ভ্যাকসিন৷ এই মাসের ১৫ তারিখ থেকে চিনে যেতে গেলে সঙ্গে থাকতে হবে চিনা ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র, যা চিনা দূতাবাস এবং ভারতীয় কনসুলেটে দেখাতে হবে৷ নয়াদিল্লিতে অবস্থিত চিনা দূতাবাসের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চিনে পড়তে যাওয়া ভারতীয়রা, যারা আপাতত দেশে রয়েছেন৷ কিন্তু আগামিদিনে ফিরতে হবে চিনের শিক্ষাপ্রতিষ্ঠানে৷ পাশাপাশি উদ্বেগে বড়েছে চিনে কর্মরত বহু ব্যক্তি যাদের নিকট আত্মীয়দেরও ফিরতে হবে চিনে৷ কোন পথে ফের সীমান্তে চলাচল স্বাভাবিক করে চিনা সরকার, তার জন্য বেজিং-এর অনুমতির অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ৷
চিনা দূতাবাসের পক্ষ থেকে যদিও সঠিকভাবে জানানো হয়নি কীভাবে ভারতে বসবাসকারীরা পাবেন এই চিনা ভ্যাকসিন৷ কারণ এখনও পর্যন্ত চিনের তৈরি করোনা ভ্যাকসিন উপলব্ধ নয় ভারতে৷ ফলে সেই ভ্যাকসিন না নিলে এখনই চিনে যাওয়া আটকে যাবে বহু মানুষের৷
প্রায় ২৩হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন, যাঁরা মূলত চিনে চিকিৎসা বিজ্ঞান পড়তে গিয়েছেন৷ লকডাউনের সময় থেকে তাঁর দেশে ফিরে এসেছেন৷ রয়েছেন আরও বেশ কয়েক’শো কর্মী যারা চিনা সংস্থায় কর্মরত, রয়েছেন ভারতে৷ করোনার ফলে আটকে দেশে আটকে পড়েছেন তাঁরা সকলে৷ ভারতীয় দূতাবাসের থেকে বারবার এদের কথা উল্লেখ করে চিনে ফেরানোর আবেদন জানানো হয়েছে৷ আটকে পড়া মানুষও নিজেদের সমস্যার কথা জানিয়ে চিনে ফেরানোর আবেদন জানিয়েছেন৷ তবে চিনের থেকে কোনও সদুত্তোর মেলেনি৷ শুধু ভারত নয়, প্রায় ২০টি বিভিন্ন দেশ থেকে এই আবেদন করা হয়েছে, জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷
advertisement
advertisement
চিনা ভ্যাকসিন খুবই কার্যকর এবং নিরাপদ৷ তাই চিনে প্রবেশ করতে গেলে এই ভ্যাকসিনের ডোজ নেওয়া বাধ্যতামূলক৷ জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান৷ এরই সঙ্গে তিনি জানান যে, চিনা ভ্যাকসিনের উপর আলাদা করে কোনও গুরুত্ব দেওয়া বিষয় নয়৷ তবে আন্তর্জাতিক ভাবে যাতায়াত শুরু আগে গণ টিকাকরণের উপর জোর দিচ্ছে চিন৷
তবে এখনও চিনা ভ্যাকসিনে সম্মতি জানায়নি রাষ্ট্রসংঘ৷ সেই নিয়ে প্রশ্ন করা হয়ে মুখপাত্র জানান যে চিনের এই প্রস্তাব খুব গুরুত্বপূর্ণ৷ কারণ তাঁরা দ্রুত আন্তর্জাতিক ভ্রমণের চালু করতে চায়৷ তাই চিনা ভ্যাকসিনে জোর নয়, পরিস্থিতি স্বাভাবিক করতেই চিনের এই সিদ্ধান্ত বলে দাবি ঝাও লিজিয়ানের৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চিনা ভ্যাকসিন নিলে তবেই ঢোকা যাবে চিনে! ভারত সহ ১৯টি দেশের উপর নির্দেশ চিনের
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement