advertisement

১৭ তারিখের পর রাজ্যে লকডাউনের কি হবে, কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:

অর্থনীতি চালু রেখে মানুষকে সুস্থ রাখার কঠিন চ্যালেঞ্জ

#কলকাতা: করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী কার্যত স্তব্ধ ৷ স্তব্ধ গোটা দেশ ৷ ভারতে আগামী ১৭ তারিখ অবধি তৃতীয় পর্বের লকডাউনের সিদ্ধান্ত জারি রয়েছে ৷ এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থির করতে সোমবারই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মহা গুরুত্বপূ্র্ণ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চারটি রাজ্য লকডাউন বাড়ানোর পক্ষে হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে এটাই সামনে এসেছে যে ধীরে ধীরে আরও একটু শিথিল করা হবে লকডাউন ৷ এই পরিস্থিতিতে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কী হবে তা নিয়ে আজ জেলাশাসক , পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের কর্মপদ্ধতি নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে ৷এই অবস্থায় কতটা স্বাভাবিক ছন্দে ফেরা যাবে তা নিয়ে থাকছে বড় প্রশ্ন৷ তবুও অর্থনীতির চাকা ধীরে ধীরে সচল করতে এই পথে হাঁটতেই হবে ৷
advertisement
ইতিমধ্যেই দেশের কিছু গুরুত্বপূ্রণ রুটে কড়া নিয়মের মধ্যে দিয়ে ট্রেন চালু হয়েছে ৷ রাজ্যের রেড জোনেও ধীরে ধীরে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সেক্ষেত্রে কড়া নিয়ম মেনেই বাস চলবে ৷ বাসে তোলা যাবে না ২০ জনের বেশি যাত্রী ৷ এভাবেই রেড জোনে কড়া নিয়ম বলবৎ করে কতটা লকডাউনকে ছাড় দেওয়া যায় মঙ্গলবারের বৈঠকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১৭ তারিখের পর রাজ্যে লকডাউনের কি হবে, কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement