advertisement

Laksmir vandar| Duare Sarkar| লক্ষ্মীর ভান্ডারে ঠাঁই ১ কোটি ৭৯ লক্ষের, স্বাস্থ্যসাথীতে উপচে পড়া ভিড়, দুয়ারে সরকার এবার যা দিল

Last Updated:

Laksmir vandar| Duare Sarkar| তুমুল হিট লক্ষ্মীর ভান্ডার। স্বাস্থ্য সাথী কার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে ৬৪ লক্ষ ৩১ হাজার ৯৫১ জন।

#কলকাতা: লক্ষ্মীর ভান্ডারের (Laksmir vandar) উপভোক্তা সংখ্যা ২ কোটিতে পৌঁছতে পারল না। নবান্ন সূত্রে খবর, লক্ষীর ভান্ডারের জন্য ক্যাম্পে এসেছিল ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮ জন। এবারের দুয়ারের সরকারের (Duare Sarkar) ক্যাম্প লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকে কেন্দ্র করে উৎসাহ ছিল ব্যাপক।  স্বাস্থ্য সাথী কার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে ৬৪ লক্ষ ৩১ হাজার ৯৫১ জন।
অন্য দিকে খাদ্যসাথীর জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৭ জন। কাস্ট সার্টিফিকেটের জন্য ক্যাম্পে এসেছেন ২৭ লক্ষ ৮৬ হাজার ৮৯৪ জন। শিক্ষাশ্রীর জন্য দুয়ারে সরকারের ক্যাম্প এসেছেন ১২ হাজার ৬৩৫ জন। তপশিলি বন্ধুর জন্য এসেছেন ৪৮ হাজার ১৬৩ জন। জয় জোহরের জন্য এসেছেন ৩৫ হাজার ৬৬২ জন।
advertisement
advertisement
কন্যাশ্রীর জন্য এসেছেন ৩০ হাজার ২৩২জন, রুপশ্রীর জন্য এসেছেন ১৪ হাজার ৯১৫ জন। মানবিক প্রকল্পের জন্য এসেছেন ৮৩ হাজার ৯৯৫ জন। কৃষক বন্ধুর জন্য এসেছেন ১২ লক্ষ ৮০ হাজার ৫৭২ জন।
১০০ দিনের কাজের জন্য এসেছেন ৩ লক্ষ ৯৯ হাজার ২২৭ জন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এসেছেন ১ লক্ষ ৮০২১ জন, ঐক্যশ্রী জন্য এসেছেন ১ লক্ষ ৮৪ হাজার ৪১২ জন, ব্যাঙ্ক সংক্রান্ত কাজের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ৯৮৪ জন। আধার সংক্রান্ত কাজের জন্য এসেছিলেন ২ লক্ষ ৫৭ হাজার ৫৩৮ জন। মিউটেশন সংক্রান্ত কাজের জন্য এসেছিলেন ৪ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা-এই প্রকল্পের জন্য এসেছিলেন ২৪ লক্ষ ৩২ হাজার ৯৫৭ জন ও অন্যান্য সুবিধার জন্য এসেছিলেন ১৭ লক্ষ ৪৮ হাজার ৯৭২ জন।
advertisement
গত ১৬  আগস্ট থেকে দুয়ারে সরকার (Duare Sarkar) শুরু করে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১৫ হাজার কোটি টাকা খরচ হতে পারে তা নিয়েই এগোচ্ছে রাজ্য। যদিও উপভোক্তা সংখ্যা ২ কোটি হবে সেই হিসাব ধরেই এগোচ্ছিল রাজ্য। কিন্তু পরিসংখ্যানের নিরিখে উপভোক্তা সংখ্যা ২ কোটি পৌঁছাবে না বলে নিশ্চিত নবান্ন। অন্য দিকে নির্বাচনের বিধি নিষেধের জন্য মুর্শিদাবাদ ও ভবানীপুর এলাকায় দুয়ারে সরকার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Laksmir vandar| Duare Sarkar| লক্ষ্মীর ভান্ডারে ঠাঁই ১ কোটি ৭৯ লক্ষের, স্বাস্থ্যসাথীতে উপচে পড়া ভিড়, দুয়ারে সরকার এবার যা দিল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement