advertisement

সুপ্রিম কোর্টে মামলার জেরে হাইকোর্টে পিছল CBI মামলার শুনানি

Last Updated:
#কলকাতা: সুপ্রিম কোর্টে মামলার জেরে পিছিয়ে গেল হাইকোর্টে সিবিআই মামলার শুনানি ৷ আগামী বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি  রাজ্যের আবেদনের শুনানি হবে হাইকোর্টে ৷
রবিবার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে আচমকাই হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে আর্জি জানিয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন রাজীব কুমার ৷ কমিশনারের আবেদন গ্রহণ করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদনে জানিয়েছেন, সিবিআই পদক্ষেপের স্থগিতাদেশ দেওয়া হোক ৷ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ অর্থাৎ মঙ্গলবার ৷ কিন্তু সুপ্রিম কোর্টে মামলার জেরে পিছিয়ে গেল হাইকোর্টে মামলার শুনানি ৷ পরবর্তী দিন স্থির হয়েছে বৃহস্পতিবার ৷
advertisement
বিচারপতি শিবকান্ত প্রসাদ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশে এদিন বলেন, ‘‘ইতিমধ্যেই রক্ষাকবচ তৈরি করে দিয়েছি ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দাঁড়ায়নি ৷ এটা আগেই স্পষ্ট করে দিয়েছি ৷’’
advertisement
চিটফান্ডে পক্ষপাতদুষ্ট আচরণ সিবিআইয়ের ৷ রাজীব কুমারের উপর অতিসক্রিয় সিবিআই ৷ সোমবার সকালে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রধান বিচারপতি শিবকান্ত প্রসাদের বেঞ্চে সিবিআই পদক্ষেপের স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন ৷
advertisement
বিচারপতি শিবকান্ত প্রসাদ গোটা বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন ৷ বৃহস্পতিবার সিবিআই নোটিসে কি স্থগিতাদেশ দেবে হাইকোর্ট ? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুপ্রিম কোর্টে মামলার জেরে হাইকোর্টে পিছল CBI মামলার শুনানি
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement