advertisement

PM Jan-Dhan Account: জন ধন অ্যাকাউন্ট থাকলে আপনিও পেয়ে যেতে পারেন ১.৩ লক্ষ টাকা, দেখে নিন কীভাবে

Last Updated:

কী কী সুবিধা মিলবে এই অ্যাকাউন্টে ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী জনধন যোজনার (Pradhan Mantri Jan Dhan Yojana- PMJDY) সুবিধা পাওয়ার জন্য ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খুলতে হবে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা ৷ এই যোজনায় দরিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট থাকলে সরকারের তরফে একাধিক আর্থিক সুবিধা পাওয়া যায় ৷
১.৩০ লক্ষ টাকার লাভ
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট হোল্ডারদের মোট ১.৩০ লক্ষ টাকার লাভ দেওয়া হয় ৷ এখান দুর্ঘটনা বিমাও দেওয়া হয় ৷ অ্যাকাউন্ট হোল্ডারকে ১,০০,০০০ টাকার দুর্ঘটনা বিমা এবং ৩০,০০০ টাকার জেনারেল ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে ৷ অ্যাকাউন্ট হোল্ডার দুর্ঘটনার কবলে পড়লে তাঁকে ৩০,০০০ টাকা দেওয়া হয় ৷ এবং দুর্ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ১ লক্ষ টাকা দেওয়া হয় ৷ অর্থাৎ মোট ১.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই পরিষেবা চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে কোনও ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খোলা যেতে পারে ৷
advertisement
এই অ্যাকাউন্ট সাধারণত পাবলিক সেক্টর ব্যাঙ্কে বেশি খোলা হয়ে থাকে ৷ তবে আপনি চাইলে বেসরকারি ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এছাড়া আপনার কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটিকে জনধন অ্যাকাউন্টে বদলাতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাঁর বয়স ১০ বছরের বেশি তিনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট খোলার জন্য এধাকিধ ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট জমা দিতে হতে পারে ৷
advertisement
কী কী সুবিধা মিলবে এই অ্যাকাউন্টে ?
১. অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার নেই
২. সেভিংস অ্যাকাউন্টের সমান মিলবে সুদ
৩. মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা মিলবে বিনামূল্যে
৪. প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভার পেয়ে যাবেন
৫. ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা মিলবে
৬. ক্যাশ তোলা ও শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Jan-Dhan Account: জন ধন অ্যাকাউন্ট থাকলে আপনিও পেয়ে যেতে পারেন ১.৩ লক্ষ টাকা, দেখে নিন কীভাবে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement