advertisement

West Bengal State Budget 2023: রাজ্যের নতুন চমক, নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’, বিশাল বড় ঘোষণা রাজ্যের বাজেটে

Last Updated:

West Bengal State Budget: আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷

বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য
বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য
কলকাতা: রাজ্যের বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করল সরকার৷ বুধবার বিধানসভায় রাজ্যের পূর্নাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ সেখানেই তিনি একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন চন্দ্রিমা৷ তিনি নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি৷ নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রাস্তাশ্রী’৷
পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে, সে কথা আন্দাজ করা হয়েছিল৷ মূলত গ্রামের পরিকাঠামো, রাস্তা-সহ যাবতীয় পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখা থেকে শুরু করেছিল রাজ্য সরকার৷ মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভোটের আগে আরও ভাল করে পরিকাঠামোর সুবিধা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্যই এই ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
রাজ্য বাজেটে এ দিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করে বলেন, ‘‘গ্রামীণ সড়ক উন্নয়নে জোর দেওয়া হয়েছে৷ এগারো হাজার পাঁচশ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হতে চলেছে৷ এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে মোট তিন হাজার কোটি টাকা৷ এ ছাড়া বিধায়কদের এমএলএ ল্যাডের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ ৬০ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করা হল৷ এ ছাড়া চা বাগানে স্থায়ী বাসস্থানের পাট্টা দেওয়ার নীতি গ্রহণ করলো রাজ্য সরকার৷’’
advertisement
এ ছাড়া রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি ঘোষণাতে বললেন, আগে ছিল তিন শতাংশ, সেখান থেকে আরও তিন শতাংশ যোগ করা হল৷ অর্থাৎ বর্তমানে ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে৷ সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়া হবে৷ আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal State Budget 2023: রাজ্যের নতুন চমক, নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’, বিশাল বড় ঘোষণা রাজ্যের বাজেটে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement