advertisement

Vistara: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১০৯৯ টাকা থেকে! সস্তা বিজনেস ক্লাসও, দেখে নিন ভিস্তারার ফ্ল্যাশ সেল

Last Updated:

Vistara Monsoon Sale: শুধু ইকনমি ক্লাস নয়, বিজনেস ক্লাস ভ্রমণও এখন আর অসম্ভব নয় ৷

কলকাতা: করোনাকালে বিমানযাত্রীর সংখ্যা সর্বত্রই কমেছে ৷ কিন্তু এর মধ্যেই টিকিটের উপর দুর্দান্ত সেল নিয়ে হাজির ভিস্তারা (Vistara) ৷ ৪৮ ঘণ্টার জন্য চলা এই সেলে, টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১০৯৯ টাকা থেকে ৷ যা এককথায় অবিশ্বাস্য ৷ ২৪ জুন থেকে শুরু হওয়া এই ফ্ল্যাশ সেল চলবে ২৫ জুন পর্যন্ত ৷ ভিস্তারার এই মনসুন সেলে তাই টিকিট কাটার কথা ভাবতেই পারেন ৷ কারণ যাত্রার সময়কাল ১ অগাস্ট ২০২১ থেকে ১২ অক্টোবর ২০২১ পর্যন্ত ৷ তাই পুজোর আগে কোথাও বেড়িয়ে আসার কথা ভাবতেই পারেন ৷ বিমানের টিকিট মিলছে বাজেটের মধ্যেই ৷
ইকনমি ক্লাসের টিকিটের দাম শুরু হচ্ছে ১০৯৯ টাকা থেকে, প্রিমিয়াম ইকনমি ২০৯৯ টাকা এবং বিজেনস ক্লাসের টিকিটের দাম মাত্র ৫৯৯৯ টাকা থেকে শুরু৷ তাই বোঝাই যাচ্ছে শুধু ইকনমি নয়, বিজনেস ক্লাস ভ্রমণও এখন আর অসম্ভব নয় ৷
advertisement
advertisement
১০৯৯ টাকার টিকিট পাওয়া যাচ্ছে দিল্লি-চণ্ডীগড় রুটের বিমানে ৷ পাশাপাশি বেঙ্গালুরু-চেন্নাই (১৩৯৯ টাকা), বেঙ্গালুরু-হায়দরাবাদ (১৪৯৯ টাকা), দিল্লি-লখনউ (১৬৯৯ টাকা), বেঙ্গালুরু-গোয়া (১৬৯৯ টাকা), মুম্বই-গোয়া (১৬৯৯ টাকা), মুম্বই-চেন্নাই (১৬৯৯ টাকা), দিল্লি-লখনউ (১৬৯৯ টাকা), দিল্লি-ইনদওর (১৬৯৯ টাকা)-র মতো আরও বিভিন্ন রুটে অত্যন্ত কম দামে মিলছে বিমানের টিকিট ৷ তাই আর দেরি না করে বুকিং করুন আজই ৷ কারণ সস্তায় বিমানযাত্রার এটাই দারুণ সুযোগ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara: বিমানের টিকিটের দাম শুরু মাত্র ১০৯৯ টাকা থেকে! সস্তা বিজনেস ক্লাসও, দেখে নিন ভিস্তারার ফ্ল্যাশ সেল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement