Success Story: পরীক্ষার ফি দিতে না পারায় কলেজে পড়া হয়নি! আজ সেই মেয়ের মাসে লক্ষা লক্ষ টাকা আয়, কী ব্যবসা করছেন রিমি? জানুন
- Reported by:Madan Maity
- Published by:Shubhagata Dey
Last Updated:
Success Story: কলেজের পরীক্ষা দিতে পারেননি তিনি টাকার অভাবে। থমকে না গিয়ে শুরু করেন ব্যবসা। আজ নিজের স্টার্টআপে মাসে লাখ লাখ টাকা রোজগার।
কাঁথি, মদন মাইতি: কলেজের পরীক্ষার টাকা বাঁচিয়ে কলকাতায় গিয়ে কোর্স করেছিলেন। মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল কলেজ। লোন শোধ করতে না পারায় বিক্রি হয়ে যায় নিজের বাড়ি। বন্ধ হয়ে যায় বাবার ব্যবসা। আজ সেই মেয়েটি গড়ে তুলেছে নিজের স্টার্টআপ কোম্পানি। ঝাঁ চকচকে স্টোর। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। আজ তার কোম্পানিতে কাজ করছে ১৫ জন মেয়ে। গ্রামীণ বহু মহিলা তার এই ব্যবসার সঙ্গে পরোক্ষভাবে জড়িত।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রিমি খাতুন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। উচ্চ মাধ্যমিকের পর কোনওরকমে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু অভাবের কারণে মাঝপথেই থেমে যায় পড়াশোনা। তবুও হার মানেনি, নিজের মধ্যে ছিল কিছু করার প্রবল ইচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে কলকাতায় গিয়ে মেকআপের কোর্স করে। কোর্স শেষ করে বাড়ি ফিরে একটি ছোট পার্লারে কাজ শুরু করে। বেতন ছিল খুবই কম। কিন্তু তার হাতে ছিল অসাধারণ সৃজনশীলতা। বিয়ে ও উৎসবের সাজসজ্জার নানা জিনিসে নতুন ডিজাইন তৈরি করত, সেখান থেকেই শুরু পথচলা। পরে সাহস করে শুরু করেন নিজের ছোট ব্যবসা। বাড়িতে বসেই তৈরি করতে থাকে বিয়ের নানা উপকরণ।
advertisement
আরও পড়ুনঃ টাকার ‘খনি’! দেশের সবচেয়ে ধনী মহিলা বিধায়ক ইনি! ১৯ গাড়ির মালকিন! মোট সম্পত্তি শুনলে ভিড়মি খাবেন
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে কালবৈশাখী! কিছুক্ষণেই উথালপাতাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু, সতর্ক করল হাওয়া অফিস
কাজল লতা, গাছকৌটা, বিয়ের পিঁড়ি, টোপর-সহ বিভিন্ন সামগ্রী তিনি নিজস্ব ডিজাইনে বানাতে থাকেন। ধীরে ধীরে তার কাজের চাহিদা বাড়তে থাকে। এখন তার একটি স্টোর রয়েছে। পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তার তৈরি জিনিস। আজ তার এই ব্যবসায় সরাসরি কাজ করছেন প্রায় ১৫ জন মহিলা। গ্রামের আরও বহু মহিলা ঘরে বসে এই কাজের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে এই ছোট উদ্যোগ বড় ব্যবসায় পরিণত হয়েছে। এখন মাসে লক্ষ লক্ষ টাকার আয় করছেন রিমি। কাঁথির এই মেয়ের সাফল্যের গল্প আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 10, 2026 7:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: পরীক্ষার ফি দিতে না পারায় কলেজে পড়া হয়নি! আজ সেই মেয়ের মাসে লক্ষা লক্ষ টাকা আয়, কী ব্যবসা করছেন রিমি? জানুন







