advertisement

GST-নোটবন্দিতে নাভিঃশ্বাস! ছোট ব্যবসায় ঋণখেলাপ বাড়ল দ্বিগুণ

Last Updated:

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি আরটিআই আবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে লাফিয়ে৷

#নয়াদিল্লি: জিএসটি ও নোটবন্দির পর থেকেই ভারতে ব্যাপক চাপে পড়ে গিয়েছেন ছোট ব্যবসায়ীরা৷ যার নির্যাস, ছোট ব্যবসায়িক ঋণখেলাপির পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে৷ ২০১৭ সালের মার্চে ছোট ব্যবসায় খেলাপি ঋণের পরিমাণ যেখানে ছিল ৮ হাজার ২৪৯ কোটি টাকা, ২০১৮ সালের মার্চে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৮ কোটি টাকা৷
advertisement
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি আরটিআই আবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে লাফিয়ে৷ এর একমাত্র কারণ হিসেবে আরবিআই জানাচ্ছে, জিএসটি ও বিমুদ্রাকরণ৷
আরবিআই-এর মনিটারি পলিসি ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে বলা হচ্ছে, 'বিশেষ করে, স্বর্ণ ও রত্ন শিল্পে ঠিকা শ্রমিকরা পারিশ্রমিক নিয়মিত পাচ্ছেন না নোটবন্দির পর থেকে৷ জিএসটি চালু হওয়ায় বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প করের আওতায় চলে আসায়, তাদের খরচ বেড়েছে৷ ফলে সেই ধাক্কা সামলে উঠতে পারছে না৷'
advertisement
দেখা যাচ্ছে, নোটবন্দির আগে ভারতের বিভিন্ন রাজ্যের ছোট জেলাগুলির আর্থিক ভাবে যে উন্নতি ঘটছিল, তা ধাক্কা খেয়েছে৷ ব্যবসা ধুঁকছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST-নোটবন্দিতে নাভিঃশ্বাস! ছোট ব্যবসায় ঋণখেলাপ বাড়ল দ্বিগুণ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement