advertisement

অপরিবর্তিত রইল রেপো রেট থেকে সুদের হার

Last Updated:

মুদ্রাস্ফীতির আশঙ্কায় কমানো হল না সুদের হার ৷ গৃহঋণ সহ সমস্ত ঋণেই সুদের হার অপরিবর্তিত রাখল সুদের হার ৷ মঙ্গলবার পঞ্চম দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা করার পর সুদের হার অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন ৷

#মুম্বই: মুদ্রাস্ফীতির আশঙ্কায় কমানো হল না সুদের হার ৷ গৃহঋণ সহ সমস্ত ঋণেই সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ৷ মঙ্গলবার পঞ্চম দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা করার পর সুদের হার অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন ৷
এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের জিডিপি ছিল ৭, সেখানে জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে জিডিপি বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ ৷ ভারতীয় অর্থনীতির উন্নয়নের কথা মাথায় রেখে এই মুহূর্তে সুদের হার না কমালেও ভবিষ্যতে এই পদক্ষেপ যে নেওয়া হতে পারে তার ইঙ্গিতও দিলেন রাজন ৷  এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ঋণের হার ৬.৭৫ শতাংশ ৷  RBI-এর লক্ষ্য আগামী জানুয়ারি মাসের মধ্যে মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা ৷ এই বছরে সব মিলিয়ে ১২৫ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমানো হয়েছে ৷ RBI গভর্ণর আজ ঘোষণা করেন, কিছুদিনের মধ্যেই তহবিলের নূন্যতম ব্যয়ের ক্ষেত্রে বেস রেট ক্যালকুলেশনের প্রক্রিয়া নির্দিষ্ট হতে চলেছে ৷ তারপরই তা আরবিআই-এর অধীনস্থ ব্যাঙ্কগুলিতে চালু করা হবে ৷  পঞ্চম দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার পর শেয়ার বাজার সূচকে সেরকম কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অপরিবর্তিত রইল রেপো রেট থেকে সুদের হার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement