advertisement

#Reliance Jio: জেনে নিন কত কম খরচে মিলবে জিও-র সুবিধা

Last Updated:

এদিন RIL-এর বার্ষিক সাধারণ সভায় গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷

#মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ে রিলায়েন্স জিও-র কমার্শিয়াল লঞ্চ ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ৷ এদিন RIL-এর বার্ষিক সাধারণ সভায় গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷
ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এল এক ঝাঁক পরিষেবা ৷ সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল অন্য মোবাইল সংস্থার তুলনায় অনেকটাই সস্তাই পাওয়া যেতে চলেছে জিও-র পরিষেবা ৷
advertisement
advertisement
কত কম খরচে মিলবে জিও-র সুবিধা দেখে নিন এক নজরে -
১. গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তায় ডেটা একমাত্র মিলবে এই নেটওয়ার্কে ৷ প্রতি MB ডেটা ব্যবহারে জিও ব্যবহারকারীকে দিতে হবে মাত্র ৫ পয়সা, ৷  ১ GB 4জি ডেটা মিলবে ৫০ টাকায় ৷
২. এদিন মুকেশ আম্বানি জানান, যত বেশি ডাটা ব্যবহার করবে তত বেশি চার্জ পড়বে কম ৷  অন্যান্য মোবাইল সংস্থা আড়াইশো টাকায় এক জিবি ডেটা দেয়, সেখানে রিলায়েন্স জিওতে মাত্র ২৫ থেকে তিরিশ টাকা খরচ করলেই পাওয়া যাবে ১ জিবি ডেটা ৷
advertisement
৩. ২৫ শতাংশ অতিরিক্ত ডেটা পাবে পড়ুয়ারা ৷ JIO মূল পরিষেবা থেকেই মিলবে ডেটা ৷ আইডি কার্ড দেখালেই মিলবে অতিরিক্ত ডেটা ৷
৪. মুকেশ আম্বানি জানান, জিও গ্রাহকদের জন্য ভয়েস কল ও রোমিং সম্পূর্ণ ফ্রি ৷
৫. চলতি মাসের ৫ তারিখ থেকে চালু করা হবে জিও পরিষেবা ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত  জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে  ৷
advertisement
৬. রাতে আনলিমিটেড সীমাহীন এলটিই ডেটা দেবে জিও ।
RIL- এর এই বৈঠকে মুকেশ আম্বানির এই ঘোষণা শুনে, রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ৷ বিনামূল্যে জিও-র এই পরিষেবার ঘোষণার ফলে স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ৷ কারণ, রিলায়েন্স জিও দেশবাসীকে দেখাতে চলেছে, কম খরচাতেও দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব ৷ অত্যাধুনিক জিও পরিষেবা ডিজিটাল ইন্ডিয়া গড়তে সাহায্য করবে ৷
advertisement
(Disclosure: News18.com is part of Network18 Media & Investments Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio.)
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#Reliance Jio: জেনে নিন কত কম খরচে মিলবে জিও-র সুবিধা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement