advertisement

বাড়িতে এসে ক্যাশ টাকা দিয়ে যাবে ব্যাঙ্ক, দেখে নিন আর কী কী সুবিধা মিলবে

Last Updated:

টাকা তোলার পাশাপাশি অন্যান্য আরও ১০টি পরিষেবা ডোরস্টেপ ডেলিভারিতে নিতে পারবেন গ্রাহকরা ৷

#নয়াদিল্লি: আপনি যদি পাবলিক সেক্টর ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ টাকার দরকার পড়লে ব্যাঙ্ক নিজে বাড়িতে এসে ক্যাশ দিয়ে যাবে ৷ শুধু টাকা নয়, এছাড়া আরও একাধিক সুবিধা ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ডোর স্টেপে পৌঁছে দেওয়া হবে ৷ মিন্টে প্রকাশিত একটি খবর অনুযায়ী, Psbdsb.in ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ব্যাঙ্ক অতয়তী টেকনোলজিস প্রাইভেট লিমিটেড ও ইন্টিগ্রা মাইক্রোসিস্টেম প্রাইভেট লিমিটেড ইউনিভার্সাল টাচপয়েন্টের মাধ্যমে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা (Doorstep banking services ) দিয়ে থাকে ৷ রাজ্যের ১০০ টি কেন্দ্রে এই পরিষেবা পাওয়া যায় ৷
আর্থিক দরকারে গ্রাহকরা ডিএসপি অ্যাপ (DSP App) বা এর ওয়েব পোর্টাল বা টোল ফ্রি নম্বরে কল করে ক্যাশ তুলতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক ৷ গ্রাহকরা চাইলে নিজেদের ডেবিট কার্ডও ব্যবহার করতে পারবেন ৷ এজেন্টরা মাইক্রো এটিএম এর মাধ্যমে ডোরস্টেপে এই পরিষেবা দিয়ে থাকেন ৷ ন্যূনতম ১০০০ টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা এর মাধ্যমে তোলা যেতে পারে ৷
advertisement
টাকা তোলার পাশাপাশি অন্যান্য আরও ১০টি পরিষেবা ডোরস্টেপ ডেলিভারিতে নিতে পারবেন গ্রাহকরা ৷ এর মধ্যে চেক দেওয়া, নতুনটাকা তোলার পাশাপাশি অন্যান্য আরও ১০টি পরিষেবা ডোরস্টেপ ডেলিভারিতে নিতে পারবেন গ্রাহকরা ৷ চেকবুকের জন্য আবেদন, অ্যাকাউন্ট ডিটেলস বাড়িতে ডেলিভারি, ফর্ম ১৫, ১৫এইচ নেওয়া সামিল রয়েছে ৷ ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন ৷ এই ক্ষেত্রে ডিএসবি এজেন্টরা গ্রাহকের বাড়িতে গিয়ে জীবন প্রমাণ অ্যাপ ব্যবহার করে লাইফ সার্টিফিকেট কালেক্ট করবেন ৷ তবে অবশ্যই এই সমস্ত পরিষেবার জন্য চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
একটাই মোবাইল নম্বর যদি বিভিন্ন ব্যাঙ্কে রেজিস্টার্ড থাকে তাহলে এক সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবা নিতে পারবেন ৷ একবার ব্যাঙ্কের তরফে পরিষেবার বিষয়ে জানানো হলে ডিএসবি সিস্টেম গ্রাহকদের সেবা কোড ভ্যালিড করে দেবে ৷ মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের এই বিষয়ে জানানো হবে ৷ আপনি যে পরিষেবা চাইছেন সেটা দুপুর ৩টের মধ্যে জেনারেট হলে এজেন্ট সেই দিনই আপনাকে পরিষেবা দিতে পৌঁছে যাবে ৷ যদি ৩টের পর জেনারেট হয় তাহলে পরের দিন পরিষেবা পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে এসে ক্যাশ টাকা দিয়ে যাবে ব্যাঙ্ক, দেখে নিন আর কী কী সুবিধা মিলবে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement