advertisement

Investment Plan: PPF, SSY না FD ? ইনভেস্ট করার আগে দেখে নিন কোথায় কত দিনে ডবল হবে আপনার টাকা.....

Last Updated:

অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি ৷

#নয়াদিল্লি: ইনভেস্ট করার (Investment Plan)আগে সমস্ত স্কিম সম্বন্ধে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ ৷ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, মিউচ্যুয়াল ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৷ ইনভেস্ট করার সময় প্রথম যে প্রশ্ন সকলের মাথায় আসে সেটা হল এই স্কিমে টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে ৷ অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সরকারের তরফে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি ৷ সেই হিসেবে দেখে নিন আপনার টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে ৷ আপনার পরিমাণ দ্বিগুণ করতে প্রয়োজনীয় বছরের সংখ্যা = 72 / রিটার্ন রেট ৷
Bank FD: বর্তমানে ব্যাঙ্ক এফডি-তে প্রায় ৫.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ এই ফর্মুলার হিসেবে (72/5.5 = 13.09‌) আপনার টাকা ডবল হতে ১৩ বছরের বেশি সময় লাগবে ৷
advertisement
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: পিপিএফে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ পাওয়া যাচ্ছে ৷ (72/7.1 = 10.14) হিসেবে আপনার টাকা দ্বিগুণ হতে ১০ বছর সময় লাগবে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৫ বছর হয়ে যাওয়ার পর সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টের বদলে লোন নিলে তাতে ১ শতাংশ কম সুদ দিতে হয় ৷ বছরে ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে আয়কর আইন 80C অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্সের আওতার বাইরে পড়ে ৷ একজন ব্যক্তির নামে কেবল একটি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টে বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হবে ৷
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা: এই যোজনায় সরকারের তরফে বর্তমানে ৭.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ (72/7.6 = 9.47) হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা দ্বিগুণ হতে ৯ বছরের একটু বেশি সময় লাগবে ৷ মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য সুকন্য সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana- SSY) সবচেয়ে ভাল অপশন ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই যোজনায় অ্যাকাউন্ট খুলে আপনার মেয়ের আগামী দিন আরও সুরক্ষিত করতে পারবেন ৷ বাবা বা মা মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যোজনায় ৷ অধিকতম দুটি মেয়ের নামে এই যোজনায় দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Plan: PPF, SSY না FD ? ইনভেস্ট করার আগে দেখে নিন কোথায় কত দিনে ডবল হবে আপনার টাকা.....
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement