advertisement

Petrol diesel price today: ফের খানিকটা বাড়ল পেট্রোল ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন

Last Updated:

বিশ্বের বাজারে ফের খানিকটা বাড়ল অশোধিত তেলের দাম ৷ ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৩ ডলারের আশেপাশে পৌঁছে গেছে৷ বিশ্বের বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব দেখা গেল দেশের বাজারেও ৷

 ফের খানিকটা বাড়ল পেট্রেল ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন
ফের খানিকটা বাড়ল পেট্রেল ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন
নয়াদিল্লি: বিশ্বের বাজারে ফের খানিকটা বাড়ল অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার বেড়ে প্রতি ব্যারেলে ৮৩ ডলারের আশপাশে পৌঁছে গেছে৷ বিশ্বের বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব দেখা গেল দেশের বাজারেও ৷ আজ উত্তরপ্রদেশ থেকে বিহার-সহ বেশ কিছু রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম৷ তবে চার মহানগরীতে তেলের দামে কোনও বদল আসেনি৷
গত তিন দিন ধরে স্থিতিশীল থাকার পর আজ খানিকটা বিশ্বের বাজারে বাড়ল অশোধিত তেলের দাম৷ তাই দেশের বাজারে তেলের দামে খানিকটা বদল আনল দেশের সরকারি তেল সংস্থাগুলি৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী আজকে গৌতম বুদ্ধ নগরে (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোলের দাম ৫ পয়সা বেড়ে ৯৬.৬৫ টাকা প্রতি লিটার হয়েছে, সঙ্গে ডিজেলও ৫ পয়সা বেড়ে হয়েছে ৮৯.৮২ টাকা। গাজিয়াবাদে পেট্রোলের দাম ৩২ পয়সা বেড়ে ৯৬.৫৮ টাকা প্রতি লিটারে পৌঁছেছে, যেখানে ডিজেল ৩০ পয়সা বেড়ে ৮৯.৭৫ টাকা লিটারে পৌঁছেছে। আজ লখনউতে পেট্রোল ১৩ পয়সা কমেছে প্রতি লিটার ৯৬.৪৪ টাকা হয়েছে, এবং ডিজেল ১২ পয়সা কমে প্রতি লিটার ৮৯.৬৪ টাকায় বিক্রি হচ্ছে। বিহারের রাজধানী পাটনায়, আজ পেট্রোলের দাম ২১ পয়সা বেড়ে প্রতি লিটার ১০৭.৮০ টাকা হয়েছে এবং ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৫৬ টাকা।
advertisement
চার মহানগরীতে আজ পেট্রোল ডিজেলের দাম দেখে নিন এক নজরে
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের নতুন দাম জারি করে দেশের সরকরি তেল সংস্থাগুলি৷ পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য জিনিস যোগ করার পরে, এর দাম মূল দাম থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই পেট্রোল এবং ডিজেলের দাম এত বেশি দেখা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel price today: ফের খানিকটা বাড়ল পেট্রোল ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement