advertisement

Indian Railways: একাধিক ট্রেন বাতিল করল রেল, দেখে নিন সময় বদলাল কোনও ট্রেনের

Last Updated:

৭জুন থেকে বদলে গেল এই ট্রেনের সময়-

#নয়াদিল্লি: ট্রেনের যাত্রীদের জন্য বড় খবর ৷ সোমবার থেকে একাধিক ট্রেনের সময় বদল করেছে ভারতীয় রেল (Indian Railways) ৷ একাধিক স্পেশ্যাল ট্রেনও বাতিল করা হয়েছে ৷ তাই যাত্রা করার আগে অবশ্যই ট্রেনের স্টেটাস চেক করে নিন ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে একাধিক রাজ্যে লকডাউন জারি করা হয়েছিল ৷ স্বাভাবিক ভাবেই ট্রেনের যাত্রী সংখ্যা কমে গিয়েছে ৷ এর জেরে ভারতীয় রেলের তরফে একাধিক স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ কিন্ত বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ যাত্রী সংখ্যা বাড়তে থাকায় ফের স্পেশ্যাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
নর্থ সেন্ট্রাল রেলওয়ে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, একাধিক ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ এছাড়া বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে ৷
advertisement
advertisement
৭জুন থেকে বদলে গেল এই ট্রেনের সময়
০২০৩৩ কানপুর সেন্ট্রাল-নয়াদিল্লি ও ০২০৩৪ নয়াদিল্লি-কানপুর সেন্ট্রাল সপ্তাহে মাত্র ৪ দিন চলবে ৷ এই ট্রেন মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার চলবে ৷
০৪১৯৮ গোয়ালিয়ার-ভোপাল ও ০৪১৯৭ ভোপাল-গোয়ালিয়ার সপ্তাহে ৫দিন চলবে ৷ রবিবার ও বুধবার চলবে না ট্রেন ৷
০২১৭৯ লখনউ জংশন-আগ্রা ফোর্ট ও ০২১৮০ আগ্রা ফোর্ট-লখনউ জং সপ্তাহে ৫দিন চলবে ট্রেন ৷ শনিবার ও রবিবার বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷
advertisement
০৪১৯৫ আগ্রা ফোর্ট-আজমের জংশন ও ০৪১৯৬ আজমের জং-আগ্রা ফোর্ট সপ্তাহে ৫দিন চলবে ৷ শনিবার ও রবিবার বন্ধ থাকবে ট্রেন সঞ্চালন ৷
০১৮০৭ ঝাঁসি-আগ্রা ফোর্ট, ০১৮০৮ আগ্রা ক্যান্ট-ঝাঁসি, ইদগা-বান্দিকুই ০১৯১১ ও বান্দিকুই-ইদগাহ ০১৯১২ চলবে প্রতিদিন ৷
এছাড়া ট্রেন নম্বর ০৪১১৩ সুবেদর-দেরাদুনের সময় ৯ জুন থেকে বদল করা হবে ৷ এখন সপ্তাহে তিনদিন (সোম, বুধ ও শুক্র) চলবে ট্রেন ৷ ট্রেন নম্বর ০৪১১৪ দেরাদুন-সুবেদার সপ্তাহে ৩দিন (সোম,বৃহস্পতিবার ও শনিবার) চলবে ট্রেন ৷
advertisement
এটি ৬টি স্পেশ্যাল ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে
০২৮২৩ ভুবনেশ্বর-নয়াদিল্লি ১১,১৪,১৭ ও ১৮ জুন বাতিল করা হয়েছে ৷ এছাড়া ট্রেন নম্বর ০২৮২৪ নয়াদিল্লি-ভুবনেশ্বর ১২,১৫, ১৭ ও ১৯ জুন বাতিল করা হয়েছে ৷
ট্রেন নম্বর ০২৮২৫ ভুবনেশ্বর-নয়াদিল্লি ১৬ জুন বাতিল করা হয়েছে ৷ ট্রেন নম্বর ০২৮২৬ নয়াদিল্লি-ভুবনেশ্বর ১৮ জুন বাতিল করা হয়েছে ৷
advertisement
ট্রেন নম্বর ০২৮৫৫ ভুবনেশ্বর-নয়াদিল্লি ১২ ও ১৯ জুন বাতিল করা হয়েছে ৷ এছাড়া ট্রেন নম্বর ০২৮৫৬ নয়াদিল্লি-ভুবনেশ্বর ১৩ ও ২০ জুন বাতিল করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: একাধিক ট্রেন বাতিল করল রেল, দেখে নিন সময় বদলাল কোনও ট্রেনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement