advertisement

Bank Interest Rate: সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক

Last Updated:

Bank Interest Rate : বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রাও বৃহস্পতিবার সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে ৷

#নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধি করার জেরে ব্যাঙ্কগুলি ফের সুদের হার বাড়াতে শুরু করে দিয়েছে ৷ অন্যান্য ব্যাঙ্কের মতো এবার বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রাও বৃহস্পতিবার সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে ৷
১৩ জুন থেকে সেভিংস অ্যাকাউন্টে নতুন সুদের হার লাগু হবে
ব্যাঙ্ক ৫০ লক্ষের বেশি ডিপোজিট থাকা সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশ করা হয়েছে ৷ তবে নতুন সুদের হার ১৩ জুন ২০২২ থেকে লাগু করা হবে ৷ এর জেরে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে বিনোয়োগকারীরা বেশ লাভবান হয়েছেন ৷ কোটাক মহিন্দ্রা ৫০ লক্ষ টাকার কম ডিপোজিট থাকা সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে কোনও বদল করা হয়নি ৷ এই ক্ষেত্রে সুদের হার ৩.৫ শতাংশে স্থির রয়েছে ৷
advertisement
advertisement
এফডি-তে নতুন সুদের হার ১০ জুন থেকে লাগু করা হবে -
ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.১০ শতাংশ থেকে ০.১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এফডি-র নতুন সুদের হার ১০ জুন ২০২২ থেকে লাগু করা হবে ৷ ১ বছরের বেশি সময়ের জন্য রাখা ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৷ ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের এফডি-তে সুদের হার ৫.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৫০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ ৩৯০ দিনের টার্ম ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২৩ মাস থেকে ৩ বছরের কম সময়ের এফডি-তে সুদের হার ৫.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে ৷ ৩ বছরের বেশি থেকে বেশি এবং ১০ বছরের ডিপোজিটে এবার সুদের হার ৫.৭৫ শতাংশের বদলে ৫.৯ শতাংশ করা হয়েছে ৷ ১৮০ দিন থেকে ৩৬৩ দিনের এফডি-তে মিলবে ৪.৭৫ শতাংশ সুদ ৷ সিনিয়র সিটিজেনরা আগের মতো ০.৫ শতাংশ বেশি সুদ পাবেন ৷
advertisement
৩৬ দিনের মধ্যে দু’বার বাড়ানো হল রেপো রেট-
রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৪ জুন ২০২২ রেপো রেট ৫০ বেসিস পয়েন্টস বাড়ানোর ঘোষণা করেছিলেন ৷ এর জেরে রেপো রেট ৪.৪০ শতাংশ থেকে বেড়ে ৪.৯০ শতাংশ হয়েছে ৷ এর আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক ৪ মে ২০২২ ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল ৷ এর জেরে সেই সময় রেপো রেট ৪ শতাংশ থেকে বেড়ে ৪.৪০ শতাংশ করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Interest Rate: সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement