পজিটিভ পে সিস্টেম আগেই চালু করে দিয়েছিল ICICI ব্যাঙ্ক, গ্রাহকরা পাবেন এই সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পজিটিভ পে সিস্টেমে ৫০ হাজার টাকার বেশি চেক জারি করলে অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাঙ্ককে জানাতে হবে ৷
#নয়াদিল্লি: চেক পেমেন্টকে গ্রাহকদের জন্য আরও সুরক্ষিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহস্পতিবার পজিটিভ পে সিস্টেম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিস্টেম দেশজুড়ে জারি হওয়া মোট চেকের ২০ শতাংশ ভলিউম কভার করবে ৷ ভ্যালু ভিত্তিতে চেকের মাধ্যমে লেনদেন করা ৮০ শতাংশ অ্যামাউন্ট এর অধীনে চলে আসবে ৷ বেসরকারি ব্যাঙ্ক ICICI ২০১৬ সালেই এই পরিষেবা চালু করে দিয়েছিল ৷
পজিটিভ পে সিস্টেমে ৫০ হাজার টাকার বেশি চেক জারি করলে অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাঙ্ককে জানাতে হবে ৷ এর জন্য অ্যাকাউন্টহোল্ডারকে চেক নম্বর, চেক ডেট, Payee নাম, অ্যাকাউন্ট নম্বর, কত টাকার চেক, চেকের দু’দিকে ছবি সমস্ত তথ্য ব্যাঙ্ককে জানাতে হবে ৷ যে ব্যক্তিতে চেক দেবেন তিনি যখন চেক এনক্যাশ করাতে আসবেন তখন ব্যাঙ্ক পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে আগে থেকে দেওয়া তথ্য মিলিয়ে দেখবে ৷ ডিটেলস মিলে গেলে চেক ক্লিয়ার করে দেওয়া হবে ৷ এর মাধ্যমে গ্রাহকদের ফ্রডের শিকার হওয়া থেকে আটকানো যাবে ৷
advertisement
ICICI ব্যাঙ্কের গ্রাহকরা iMobile অ্যাপে এই পরিষেবা পেতে পারেন ৷ চেক দেওয়ার আগে অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য ও চেকের ছবি ব্যাঙ্ককে দিতে পারেন গ্রাহক ৷ এরপর চেক ক্লিয়ারের জন্য যথন কোনও ব্যক্তি যাবেন তথন iMobile অ্যাপ্লিকেশনে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে নেবে ব্যাঙ্ক ৷ এবং সব ঠিক থাকলে চেক ক্লিয়ার করে দেওয়া হবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 07, 2020 1:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পজিটিভ পে সিস্টেম আগেই চালু করে দিয়েছিল ICICI ব্যাঙ্ক, গ্রাহকরা পাবেন এই সুবিধা








