advertisement

এই অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ৫০০০ টাকা !

Last Updated:

গ্রাহকদের রুপে ডেবিট কার্ড জারি করা হবে যার মাধ্যমে তারা সহজেই লেনদেন করতে পারবেন ৷

#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোজনা ৷ এই অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন দেশের লক্ষ লক্ষ মানুষ ৷ তবে অনেকেই জানেন না যে জনধন অ্যাকাউন্টে ৫০০০ টাকার ওভারড্রাফ্ট ফেসিলিটি রয়েছে ৷ তবে এর জন্য একটাই শর্ত রয়েছে ৷ জনধন অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷ আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে ওভারড্রাফ্ট ফেসিলিটি মিলবে না ৷ ওভারড্রাফ্ট সুবিধা মানে অ্যাকাউন্টে কোনও টাকা না থাকলেও গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷
এই সুবিধা পেতে হলে প্রথম ৬ মাস অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে ৷ এই সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখতে হবে এবং সময় সময়ে লেনদেন করতে হবে ৷ গ্রাহকদের রুপে ডেবিট কার্ড জারি করা হবে যার মাধ্যমে তারা সহজেই লেনদেন করতে পারবেন ৷ কিছুক্ষেত্রে অবশ্য ওভারড্রাফ্ট ফেসিলিটির জন্য আংশিক সুদ দিতে হতে পারে ৷
advertisement
রুপে ডেবিট কার্ডে ১ লক্ষ টাকা পর্যন্ত Accidental Insurance-এর সুবিধা পাওয়া যায় ৷ এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার চিন্তা নেই ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে কোনও ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ৫০০০ টাকা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement