advertisement

কৃষকদের জন্য বড় সুখবর! এই ভাবে পেয়ে যাবেন ১.৬০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

কীভাবে করবেন আবেদন ?

#নয়াদিল্লি: কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর ৷ পশুপালন উন্নয়নের জন্য পশু কিষাণ ক্রেডিট যোজনা শুরু করা হয়েছে ৷ এবার পশু কিষান ক্রেডিট কার্ডে (Pashu kisan credit card scheme) কৃষকদের অধিকতম ৩ লক্ষ টাকা গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং মুরগি পালনের জন্য দেওয়া হবে ৷ এর মধ্যে ১.৬০ লক্ষ টাকা নেওয়ার জন্য কোনও রকমের গ্যারেন্টি দিতে হবে না ৷ পশু কিষান ক্রেডিট কার্ডের নিয়ম অনেকটাই মোদি সরকারের (Modi Government) কিষান ক্রেডিট কার্ড (KCC) স্কিমের মতোই ৷
হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দলাল জানিয়েছেন, প্রায় ৫৬০০০ পশুপালকের এই কার্ডের সুবিধা দেওয়া হয়েছে ৷ কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো এই কার্ডে নেওয়া লোনেও মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ৷
গরু, মহিষের জন্য কত টাকা মিলবে ?
advertisement
  • গরুদের জন্য ৪০,৭৮৩ টাকা
  • মহিষের জন্য ৬০,২৪৯ টাকা মিলবে
  • ভেড়ার জন্য মিলবে ৪০৬৩ টাকা
  • মুরগির ৭২০ টাকার ঋণ দেওয়া হবে
advertisement
এই কার্ডের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
  • হরিয়ানার বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ছবি
কত হবে সুদ
  • ব্যাঙ্কের তরফে সাধারণত ৭ শতাংশ সুদে লোন দেওয়া হয়ে থাকে
  • পশু কিষান ক্রেডিট অনুযায়ী পশুপালকদের কেবল ৪ শতাংশ সুদ দিতে হয়
  • সুদের হারে ৩ শতাংশ ছাড় কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়
  • অধিকতম ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে
advertisement
কীভাবে করবেন আবেদন ?
  • হরিয়ানা রাজ্যে বাসিন্দারা এই যোজনায় Pashu Credit Card বানাতে ইচ্ছুক হলে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে
  • সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্কে যেতে হবে ৷ এর পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে
  • ফর্ম ফিলআপ করে কেওয়াইসি জমা দিতে হবে ৷ কেওয়াইসি-র জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে
  • সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর ব্যাঙ্কের তরফে ১ মাস পর এই কার্ড জারি করে দেওয়া হবে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কৃষকদের জন্য বড় সুখবর! এই ভাবে পেয়ে যাবেন ১.৬০ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement