advertisement

Doorstep Banking: বাড়িতে বসেই পেয়ে যাবেন ব্যাঙ্কের একাধিক সুবিধা, দেখে নিন কত টাকা লাগবে চার্জ

Last Updated:

ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে যে যে সুবিধা মিলবে-

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ একাধিক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের বিশেষ করে প্রবীণ নাগরিকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া শুরু করেছে ৷ করোনা পরিস্থিতির মধ্যে আপনিও যদি ব্যাঙ্কের কাজকর্ম বাড়িতে বসে করতে চান তাহলে এখানে দেখে নিন ব্যাঙ্ক তার জন্য কত চার্জ নেবে ৷ আলাদা আলাদা ব্যাঙ্ক তাদের বিভিন্ন পরিষেবা অনুযায়ী এই চার্জ নিয়ে থাকে ৷ দেখে নিন কোন ব্যাঙ্ক ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য কত টাকা চার্জ লাগবে ৷
আপনার ব্যাঙ্কের হোম ব্রাঞ্চ ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দিচ্ছে কিনা জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট বা কাস্টোমার কেয়ার নম্বরে কল করে জানতে পারবেন ৷
advertisement
ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে যে যে সুবিধা মিলবে
-- অ্যাকাউন্ট খোলা
-- ক্যাশ জমা করা ও তোলা
advertisement
-- টাকা ট্রান্সফার
--রিচার্জ
-- বিল পেমেন্ট পরিষেবা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -
স্টেট ব্যাঙ্ক নন ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য প্রত্যেক ভিজিটে 60 টাকা+ GST চার্জ হিসেবে নিয়ে থাকে ৷ ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য 100 টাকা + GST চার্জ নেওয়া হয় ৷ ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে প্রতিদিন টাকা তোলা ও জমা দেওয়ার লিমিট ২০ হাজার টাকা রাখা হয়েছে ৷
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB)
PNB বর্তমানে তাদের ব্রাঞ্চ থেকে ৫ কিলোমিটারের মধ্যে প্রবীণ নাগরিকদের বা বিকলাঙ্গ নাগরিকদের জন্য ডোরস্টেপ পরিষেবা নিয়ে এসেছে ৷ এই পরিষেবা ব্যাঙ্কের ব্রাঞ্চের ৫ কিলোমিটার ও ২ কিলোমিটারের মধ্যে দেওয়া হবে ৷ নন ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য পিএনবি 60 টাকা+ GST চার্জ লাগবে এবং নন ফিন্যান্সিয়াল লেনদেনের জন্য 100 টাকা + GST চার্জ লাগবে ৷
advertisement
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, প্রবীন নাগরিকরা তাদের রেজিস্টার্ড ফোন নম্বর থেকে এইচডিএফসি ফোন ব্যাঙ্কিং সেবা ডায়েল করে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ HDFC Bank ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে প্রতিদিন অধিকতম ২৫০০০ টাকা ও ন্যূনতম ৫ হাজার টাকা লেনদেন করা যাবে ৷ ক্যাশ পিকআপ ও ডেলিভারির জন্য HDFC ব্যাঙ্ক ২০০ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Doorstep Banking: বাড়িতে বসেই পেয়ে যাবেন ব্যাঙ্কের একাধিক সুবিধা, দেখে নিন কত টাকা লাগবে চার্জ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement