advertisement

Bank Holidays August List 2021: এই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, লাগাতার ৪দিন ব্যাঙ্কের ছুটি

Last Updated:

অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট

#নয়াদিল্লি: বর্তমানে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) পরিষেবা ব্যবহার করার জন্য উৎসাহিত করছে ব্যাঙ্ক ৷ কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্কের একাধিক কাজ রয়েছে যা ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় ৷ ফলে এই মাসে ব্যাঙ্ক কবে কবে বন্ধ রয়েছে তা আগে ভাগে জেনে রাখলে সুবিধা হবে আপনারই ৷ চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি নোটিফিকেশন অনুযায়ী, সমস্ত ব্যাঙ্ক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ৷ এছাড়া প্রত্যেক রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এই নিয়ম সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কের জন্য প্রযোজ্য ৷
আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট মাসে ৮দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তবে দেশের সমস্ত রাজ্যের সমস্ত ব্যাঙ্ক ওই একই ৮দিন বন্ধ থাকবে না ৷ উৎসব অনুযায়ী আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ সমস্ত রাজ্যে স্থানীয় দরকার অনুযায়ী ছুটি দেওয়া হয় ব্যাঙ্কগুলিকে ৷
advertisement
advertisement
অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটি-
১ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
৮ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
১৩ অগাস্ট ২০২১- Patriots Day হওয়ায় ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ
১৪ অগাস্ট ২০২১- দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৫ অগাস্ট ২০২১- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ
১৬ অগাস্ট ২০২১- পারসি নববর্ষ হওয়ায় মহারাষ্ট্রের বেলাপুর, মুম্বই ও নাগপুর জোনে ব্যাঙ্ক বন্ধ
advertisement
১৯ অগাস্ট ২০২১- মহরম হওয়ায় আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু- কানপুর, কলকাতা, লখনউ, মুম্বইয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম হওয়ার কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি
২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরল জোনে ব্যাঙ্কের ছুটি
২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
advertisement
২৩ অগাস্ট ২০২১- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী হওয়ায় কোচি ও কেরল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক
২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি
২৯ অগাস্ট ২০২১ - রবিবার
৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্টমী হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
৩১ অগাস্ট ২০২১- শ্রী কৃষ্ণ অষ্টমী হওয়া হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays August List 2021: এই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, লাগাতার ৪দিন ব্যাঙ্কের ছুটি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement