advertisement

Farming: 'লাখপতি' হওয়ার সুযোগ রয়েছে আপনার হাতেই! এই চাষ করেই হবেন 'মালামাল', মোটা টাকা রোজগার

Last Updated:

Farming: এই বিকল্প চাষ করে অর্থ লাভ হচ্ছে পুরুলিয়ার চাষিদের, অনেকেই চাষ করছেন এই ফসল!

+
বিকল্প

বিকল্প চাষে লাভবান চাষিরা

পুরুলিয়া : মূলত ধান চাষের উপর নির্ভরশীল পুরুলিয়ার চাষিরা।‌ বিকল্প চাষ এই জেলায় খুব কমই হয়। কারণ জেলার বেশিরভাগ জমি এক ফসলী। কিন্তু বর্তমানে সেই গতে বাঁধার ছক ভেঙে বিকল্প চাষের চেষ্টা করছেন অনেকে।
এবছর সঠিক সময় বৃষ্টি হয়নি। তার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। তাই অন্যান্য চাষের মধ্যে দিয়ে জেলার চাষিরা সামান্য অর্থ লাভের চেষ্টা করছে। আর এই বিকল্প চাষের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে ভুট্টা চাষ। এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা।
advertisement
advertisement
এ বিষয়ে চাষি সন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভাল হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়। এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতো বীজ এনে তিনি চাষ করেছেন।
advertisement
এ বিষয়ে আরও এক চাষী মৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। ‌ এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি। রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে। কিছুটা হলেও বাড়তি রোজগারের পথ পাচ্ছেন চাষীরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming: 'লাখপতি' হওয়ার সুযোগ রয়েছে আপনার হাতেই! এই চাষ করেই হবেন 'মালামাল', মোটা টাকা রোজগার
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement