advertisement

শিশুর কান্নায় যাত্রাবিভ্রাট! পরিবারকে নামিয়ে দেওয়া হল বিমান থেকে

Last Updated:
#নয়াদিল্লি: তিন বছরের বাচ্চাটি একটানা কাঁদছিল, সেই কারণে পুরো পরিবারকে লন্ডনে নেমে যেতে বাধ্য করা হয়েছে-এমনটাই অভিযোগ উঠেছে ব্রিটিশ এয়ারওয়েসের বিরুদ্ধে ।
গত ২৩ জুলাই BA 8495 ফ্লাইটে করে পরিবারসহ বার্লিনে যাচ্ছিলেন পাঠক পরিবার । ঠিক তখনই ওই পরিবারের তিন বছরের ছেলেটি কাঁদতে শুরু করে । বাচ্চাটির বাবা এ পি পাঠক জানিয়েছেন কান্না শুনতে পেয়েই বিমানসেবক তাঁদের বাচ্চাটিকে চুপ করাতে বলেন নয়তো বিমান থেকে  নেমে যেতে হতে পারে এই হুমকি দেন । অনেক চেষ্টাতেও ছেলেকে চুপ করাতে পারেননি তিনি ও তাঁর স্ত্রী । এরপরই নিরাপত্তারক্ষীদের ডেকে লন্ডনেই তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি ।
advertisement
advertisement
advertisement
পাঠক পরিবারের ঠিক পিছনের আসনেই ছিলেন আরও এক ভারতীয় পরিবার । তাঁরা বাচ্চাটিকে শান্ত করতে বিস্কুট দেন কিন্তু অপ্রত্যাশিতভাবে তাঁদেরও বিমান থেকে নামিয়ে দেওয় হয় ।
বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে গোটা ঘটনার কথা জানিয়ে চিঠি লিখেছেন পাঠক । ঘটনাটিকে বৈষম্যমূলক ও অপমানজনক বলে আখ্যা দিয়েছেন তিনি । বিমানসেবক বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেছে বলেও অভিযোগ তাঁর ।
advertisement
advertisement
ব্রিটিশ এয়ারওয়েজের তরফ থেকে জানান হয়েছে তাঁরা কোনও ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করে না ও এই ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছে ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
শিশুর কান্নায় যাত্রাবিভ্রাট! পরিবারকে নামিয়ে দেওয়া হল বিমান থেকে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement