advertisement

‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব !’ ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বাবুল

Last Updated:
#আসানসোল: ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আসানসোলে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানেই বাবুল এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ‘মেরে পা ভেঙে’ দেওয়ার হুমকি দিলেন বাবুল সুপ্রিয় ৷
আসানসোলের নজরুল মঞ্চে সামাজিক অধিকরতা শিবিরের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার এবং অন্যান্য সামগ্রী প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানেই বক্তৃতা দিচ্ছিলেন বাবুল সুপ্রিয় ৷ আচমকাই দর্শকাসনে বসে থাকা এক ব্যক্তি আসন ছেড়ে উঠে দাঁড়ান ৷ তাতেই বিরক্ত হয়ে পড়েন বাবুল ৷ রাগের মাথায় সেই ব্যক্তিকে তিনি বলেন, ‘আপনার কি হয়েছে ? কোনও সমস্যা হচ্ছে ? আমি আপনার একটা পা ভেঙে দিয়ে হাতে লাঠি ধরিয়ে দিতে পারি ৷ এখানে এসে চুপচাপ দাঁড়ান ৷’
advertisement
advertisement
advertisement
তবে, এমন এক বিতর্কিত মন্তব্য করেও একটুও আফসোশ ছিল না তাঁর ৷ উল্টে ওই ব্যক্তির জন্য হাততালি দিতে বললেন দর্শকাসনে উপস্থিত লোকজনদের ৷
তবে, এই প্রথম নয় ৷ এর আগেও এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছিলেন বাবুল ৷ এর আগে মার্চে রাম নবমী উপলক্ষ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় আসানসোলে ৷ সেই সময়ই উত্তেজিত জনতার উদ্দেশে তিনি বলেছিলেন, ‘মেরে চামড়া গুটিয়ে নেব ৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব !’ ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বাবুল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement