advertisement

MLA কিনতে ঘুষ ৫০ কোটি! অডিও ক্ল‌িপে তাঁরই গলা, স্বীকার করলেন ইয়েদুরাপ্পা

Last Updated:

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী একটি ভিডিও ক্ল‌িপ প্রকাশ্যে এনেছেন৷ সেই ক্ল‌িপে শোনা যাচ্ছে, জেডিএস বিধায়ক নগনগৌড়াকে তাঁর ছেলে শরণ গৌড়ার সাহায্যে ৫০ কোটি টাকা অফার করছেন ইয়েদুরাপ্পা৷

#বেঙ্গালুরু: 'বম্বশেল' অডিও ক্ল‌িপটাই ফাঁশ করে দিল সত্যিটা৷ দিন কয়েক আগে কর্নাটকে বিধায়ক ভাঙিয়ে কংগ্রেস-জেডিএস জোট সরকার ফেলার চেষ্টা করেছিল বিজেপি, এই অভিযোগ বারবার করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী৷ অডিও ক্ল‌িপটিতে যে গলা শোনা যাচ্ছে, তা তাঁরই গলার আওয়াজ, স্বীকার করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷
কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী একটি ভিডিও ক্ল‌িপ প্রকাশ্যে এনেছেন৷ সেই ক্ল‌িপে শোনা যাচ্ছে, জেডিএস বিধায়ক নগনগৌড়াকে তাঁর ছেলে শরণ গৌড়ার সাহায্যে ৫০ কোটি টাকা অফার করছেন ইয়েদুরাপ্পা৷ ঘটনায় বেজায় বিপাকে পড়ে ইয়েদুরাপ্পার সাফাই, 'এটা সত্যি, আমি শরণ গৌড়ার সঙ্গে দেখা করেছিলাম৷ কুমারস্বামীই ওই বিধায়কের ছেলেকে আমার কাছে পাঠিয়েছিলেন, কী কী দরকার তাঁদের, জানাতে৷ তারপর সেই অডিও বিকৃত করা হয়েছে৷'
advertisement
ইয়েদুরাপ্পা প্রাথমিক ভাবে অডিও ক্ল‌িপটিকে ফেক বলে উড়িয়ে দিয়েছিলেন৷ এরপরই কুমারস্বামী রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন, 'এই অডিও যদি বিকৃত হয়, তা হলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব৷' অডিও ক্ল‌িপে শোনা গিয়েছে, বিধায়ক কেনাবেচায় বড় বড় নাম তালিকায় রয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MLA কিনতে ঘুষ ৫০ কোটি! অডিও ক্ল‌িপে তাঁরই গলা, স্বীকার করলেন ইয়েদুরাপ্পা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement