advertisement

ইসলামপুর বিক্ষোভে নিহত ছাত্র ! প্রতিবাদে ১২ ঘণ্টা উত্তর দিনাজপুর বনধের ডাক বিজেপি-র

Last Updated:
#উত্তর দিনাজপুর: শিক্ষকের বদলির দাবিতে আন্দোলন ! রক্তারক্তি কাণ্ড ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে। পুলিশকে লক্ষ করে ইটপাথর। সংঘর্ষে নিহত স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। জখম অনেকে। আগামিকাল উত্তর দিনাজপুর জেলা জুড়ে বারো ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি।
সরাতে হবে স্কুলের এক শিক্ষককে। তা নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন দানা বেঁধেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে। বৃহস্পতিবার তা চরম আকার নিল। এদিন, শিক্ষকের বদলির দাবিতে ফের রাস্তা অবরোধ করে স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কার্যত বেপরোয়াভাবেই এলাকায় ঢোকে পুলিশের গাড়ি। পুলিশের জিপ ঢুকতে দেখেই শুরু হয় আন্দোলনকারীদের এলোপাথাড়ি ইটবৃষ্টি। কার্যত যেন একটুকরো কাশ্মীর উঠে আসে দাড়িভিট স্কুলচত্বরে।
advertisement
advertisement
ইটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। জখম হয় কয়েকজন ছাত্রও। সকলকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
পালটা কাঁদানে গ্যাসে সেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ করা হয়। ছোড়া হয় রবার বুলেটও। পুলিশের পালটা প্রতিরোধে আন্দোলনকারীদের মধ্যে হু়ড়োহুড়ি পড়ে যায়। সংঘর্ষের মাঝে পড়ে রাজেশ সরকার নামে দাড়িভিট হাইস্কুলের এক প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়। সংঘর্ষের পর থেকে থমথমে গোটা এলাকা। প্রাক্তন ছাত্রের মৃত্যুতে উত্তেজনায় ফুটছে দাড়িভিট।
advertisement
ইসলামপুর থেকে উত্তম পাল, নিউজ18 বাংলা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইসলামপুর বিক্ষোভে নিহত ছাত্র ! প্রতিবাদে ১২ ঘণ্টা উত্তর দিনাজপুর বনধের ডাক বিজেপি-র
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement