advertisement

Birbhum news: দল নাম ঘোষণাই করেনি! মনোনয়ন দাখিল তৃণমূল 'ব্লক সভাপতির', তুমুল শোরগোল

Last Updated:

Birbhum news: দলের নাম ঘোষণা ছাড়াই মনোনয়ন দাখিল করলেন ব্লক সভাপতি। সোমবার দুপুরে  সিউড়ি ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম সিউড়ি মহকুমা শাসকের দফতরে  জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিয়ে গেলেন। যাকে ঘিরে বিতর্ক উঠল নিজের  দলেই।

+
মনোনয়ন

মনোনয়ন দাখিল ব্লক সভাপতির

বীরভূম: দলের নাম ঘোষণা ছাড়াই মনোনয়ন দাখিল করলেন ব্লক সভাপতি। সোমবার দুপুরে সিউড়ি ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম সিউড়ি মহকুমা শাসকের দফতরে জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিয়ে গেলেন।
যাকে ঘিরে বিতর্ক উঠল নিজের দলেই। জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, নিশ্চয় কারও নির্দেশে তিনি করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
advertisement
সোমবার রাত পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলাজুড়ে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তারপরেই শুরু হবে মনোনয়ন পর্ব। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার আগেই ব্লক সভাপতি কী ভাবে মনোনয়ন দাখিল করলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
জানা গিয়েছে, নুরুল ইসলাম জেলা পরিষদের ২৯ নম্বর আসনের জন্য মনোনয়ন দাখিল করেছেন। তাঁর দাবি, দলীয় নির্দেশের ভিত্তিতেই তিনি মনোনয়ন দাখিল করেছেন। তিনি ওই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “দলীয় নির্দেশেই আমি মনোনয়ন দাখিল করলাম।”
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: দল নাম ঘোষণাই করেনি! মনোনয়ন দাখিল তৃণমূল 'ব্লক সভাপতির', তুমুল শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement