Poila Baishakh & Akshaya Tritiya 2025 Date: চৈত্রমাসে চলছে বাসন্তী পুজো, এর পর এ বছর পয়লা বৈশাখ কবে? অক্ষয় তৃতীয়াই বা কবে পড়েছে? জানুন দিনক্ষণ
- Written by:Bangla Digital Desk
- trending desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Poila Baishakh & Akshaya Tritiya 2025 Date: অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, এপ্রিল মাসে অনেক গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব পালিত হয়, যেমন হনুমান জয়ন্তী, রামনবমী, পরশুরাম জয়ন্তী! এ ছাড়াও অন্যান্য অনেক পুণ্যদায়ক উপবাস এবং উৎসব পালিত হতে চলেছে।
আরও এক মহোৎসবে মেতেছে দেশ। আবার আসন পাতা হয়েছে দেবী দুর্গার পূজার। ভুলে গেলে চলবে না যে শরৎকালের মহাপূজাকে বলা হয়ে থাকে অকালবোধন। শ্রীরামচন্দ্র শরতে দেবীকে জাগ্রত করেছিলেন নিদ্রা থেকে, রাবণবধের আশীর্বাদ প্রাপ্তির জন্য। আদতে দুর্গাপূজার রেওয়াজ ছিল বসন্তকালে, সঠিক ভাবে বললে চৈত্র মাসে, যা বাসন্তী দুর্গোৎসব নামে সুপরিচিত। এই সময় চৈত্র নবরাত্রি নামে অভিহিত হয়ে থাকে।
হিন্দু ধর্মে নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রির সময় রীতি অনুযায়ী দেবী দুর্গার পূজা করা হয়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস এই যে, নবরাত্রির সময় দেবী দুর্গার পূজা করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এই চৈত্র নবরাত্রি এপ্রিল মাসেই উদযাপিত হয়ে থাকে।
বছরের ১২টি মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি মাসেই কোনও না কোনও উৎসব পালিত হয়। মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শুরু হয়েছে। এপ্রিল মাসে চৈত্র ও বৈশাখ মাসেরও সঙ্গম হয়েছে। চৈত্র মাসে দেবী জগদম্বার পূজা করার প্রথা রয়েছে, বৈশাখ মাসে দান ও পূজো করলে বায়ুপুত্র হনুমানের বহুবিধ ফল পাওয়া যায়। রামনবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত, এপ্রিল মাসে অনেক উৎসব রয়েছে। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এপ্রিল মাসে কয়টি উপবাস পালন করা হবে এবং কখন উপবাস হবে, কী কী উৎসব উদযাপিত হবে সেই তালিকাও রইল।
advertisement
advertisement
আরও পড়ুন : ১ গ্লাস জলে ১ চিমটে এই মশলা! বা ১ চামচ এই দানা! শরীর থেকে শুষে নেবে বিষাক্ত ইউরিক অ্যাসিডকে! পায়ের পাতায় ব্যথার দিন শেষ!
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, এপ্রিল মাসে অনেক গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব পালিত হয়, যেমন হনুমান জয়ন্তী, রামনবমী, পরশুরাম জয়ন্তী! এ ছাড়াও অন্যান্য অনেক পুণ্যদায়ক উপবাস এবং উৎসব পালিত হতে চলেছে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল তারিখ এবং উৎসবের দিন –
১ এপ্রিল-বিনায়ক চতুর্থী
৫ এপ্রিল-অন্নপূর্ণা পূজা
৬ এপ্রিল-রামনবমী
৮ এপ্রিল-রবি পুষ্প যোগ
১০ এপ্রিল-কামদা একাদশী
১২ এপ্রিল-প্রদোষ ব্রত
১৩ এপ্রিল-হনুমান জয়ন্তী
১৫ এপ্রিল-বৈশাখ মাস শুরু হচ্ছে
১৬ এপ্রিল-মেষ সংক্রান্তি, চতুর্থী সংক্রামিতি,
২৫ এপ্রিল-বৈশাখী চতুর্থী
২৬ এপ্রিল-প্রদোষ ব্রত
২৭ এপ্রিল-মাসিক শিবরাত্রি
advertisement
২৯ এপ্রিল-বৈশাখ অমাবস্যা
৩০ এপ্রিল-পরশুরাম জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়ার উপবাস পালিত হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2025 3:21 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Poila Baishakh & Akshaya Tritiya 2025 Date: চৈত্রমাসে চলছে বাসন্তী পুজো, এর পর এ বছর পয়লা বৈশাখ কবে? অক্ষয় তৃতীয়াই বা কবে পড়েছে? জানুন দিনক্ষণ









