advertisement

Alipurduar News- কৃষকদের কৃষিকাজে সহায়তার লক্ষ্যে ঘোলানি নদীর সেচ বাঁধ পরিদর্শন করলেন কুমারগ্রামের বিডিও

Last Updated:

কুমারগ্রামের দক্ষিণ হলদিবাড়ি ও মধ্য হলদিবাড়ির কৃষকরা কৃষিকাজের জন্য ঘোলানি নদীর সেচ বাঁধ থেকেই জল সংগ্রহ করেন। কিন্তু বর্তমানে ঘোলানি নদীর সেচ বাঁধ ভেঙে গিয়ে বেহাল অবস্থা, যার ফলে কৃষিকাজে জলের জন্য চরম বিপদের সম্মুখীন হতে হয় দুই গ্রামের কৃষকদের

ঘোলানি নদীর সেচ বাঁধ সংস্কারের জন্য উদ্যোগী আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
ঘোলানি নদীর সেচ বাঁধ সংস্কারের জন্য উদ্যোগী আলিপুরদুয়ার জেলা প্রশাসন।
#আলিপুরদুয়ার: কৃষকদের কৃষিকাজে সহায়তার লক্ষ্যে ঘোলানি নদীর সেচ বাঁধ সংস্কারের জন্য উদ্যোগী আলিপুরদুয়ার জেলা প্রশাসন (Alipurduar News)। কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি এলাকায় ঘোলানি নদীর সেচ বাঁধ পরিদর্শন করলেন বিডিও মিহির কর্মকার। মূলত চাষের উপরই জীবিকা নির্ভরশীল এই অঞ্চলে। কুমারগ্রামের দক্ষিণ হলদিবাড়ি ও মধ্য হলদিবাড়ির কৃষকরা কৃষিকাজের জন্য ঘোলানি নদীর সেচ বাঁধ থেকেই জল সংগ্রহ করেন। কিন্তু বর্তমানে ঘোলানি নদীর সেচ বাঁধ ভেঙে গিয়ে বেহাল অবস্থা, যার ফলে কৃষিকাজে জলের জন্য চরম বিপদের সম্মুখীন হতে হয় দুই গ্রামের কৃষকদের। সম্প্রতি ওই সেচ বাঁধ পরিদর্শন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার)।
সভাধিপতিকে কাছে পেয়ে দক্ষিণ হলদিবাড়ি ও মধ্য হলদিবাড়ির কৃষকরা দ্রুত সেচ বাঁধ এর সংস্কারের দাবি জানান(Alipurduar News)। তিনি কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, দক্ষিণ হলদিবাড়ির ও মধ্য হলদিবাড়ির অধিকাংশের বেশি মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কৃষকরা ঘোলানি নদীর সেচের জল পেয়ে থাকে, কিন্তু বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ার ফলে কৃষকরা সেচের বাঁধের সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন। সেচ বাঁধটি দ্রুত সংস্কারের জন্যই এই পরিদর্শন।
advertisement
advertisement
কৃষকরা জানান, এলাকার কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে ওই সেচ বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বাঁধের একটি অংশ বেহাল হয়ে পড়ে। ফলে কৃষিকাজের জন্য সেচের জল না পেয়ে সমস্যায় পড়েন এলাকার কৃষকরা। এদিন ওই বাঁধ পরিদর্শনের পর কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, "জেলাশাসকের নির্দেশে আমি সেচ বাঁধটি পরিদর্শনে এসেছি। বিষয়টি নিয়ে কথা বলব। কৃষকদের যাতে সুবিধা হয়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।" এদিন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পেয়ে বাঁধ সংস্কারের দাবি উপস্থাপন করতে পেরে, দ্রুত এর সংস্কার হবে বলে আশাবাদী এলাকার কৃষকেরা।
advertisement
Dependra Nath Lahiri
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- কৃষকদের কৃষিকাজে সহায়তার লক্ষ্যে ঘোলানি নদীর সেচ বাঁধ পরিদর্শন করলেন কুমারগ্রামের বিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement