advertisement

উন্নাওকাণ্ডের ছায়া এবার বরেলিতে ! কাঠগড়ায় ফের বিজেপি বিধায়ক

Last Updated:

উন্নাওকাণ্ডের পর ফের ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷

#বরেলি:  উন্নাওকাণ্ডের পর ফের ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ সম্প্রতি বরেলিতে এক মহিলা অভিযোগ জানিয়েছেন যে বিধায়ক কুশাগরা সাগর দু’বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছে ৷
নির্যাতিতা জানান যে তিনি সেই সময় নাবালিকা ছিলেন ৷ অভিযুক্তের বাবা যোগেন্দ্র সাগর সেই সময় তাকে প্রতিশ্রুতি দেয় যে দু’বছর পর ১৮ বছর হয়ে গেলে তার ছেলের সঙ্গে তার বিয়ে দেবেন ৷ কিন্তু এরপর অভিযুক্তের বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
নির্যাতিতা জানিয়েছেন যে জুন মাসে বিধায়ের বিয়ের দিন ঠিক করা হয়েছে ৷ কিন্তু এরকম যদি হয় তাহলে আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতিতা ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে তার কাছে অনেকদিন ধরেই হুমকি দিয়ে ফোন আসছে ৷
advertisement
অভিযুক্তের বাড়িতে পরিচারিকার কাজ করতেন নির্যাতিতা ৷ ২০১২ সালে যখন তার বয়স ১৬ ছিল সেই সময় অভিযুক্ত তাকে ধর্ষণ করে ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিকবার তাকে ধর্ষণ করা হয় ৷ এপর ২০ লক্ষ টাকার বদলে বিষয়টি ধামাচাপার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় ৷
advertisement
এর আগেও সাগর ও তার বাবার বিরুদ্ধে ২০০৮ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উন্নাওকাণ্ডের ছায়া এবার বরেলিতে ! কাঠগড়ায় ফের বিজেপি বিধায়ক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement