advertisement

আদালতে অভিনেতা বিক্রমের আবেদন খারিজ

Last Updated:
#কলকাতা: গত মাসেই সনিকা মৃত্যু মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক শান্তনু মিশ্রের এজলাসে আবেদন জানিয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু আলিপুর আদালতে বিক্রমের আবেদন খারিজ।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম।
আদালতে পুলিশ দাবি করেছিল, মত্ত অবস্থায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, বিক্রম মত্ত অবস্থায় ছিলেন, এমন কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তা ছাড়া গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই বিক্রমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
advertisement
advertisement
বিচারক ৩ অক্টোবর সরকারি আইনজীবীকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন। আদালত সূত্রে জনানো হয়েছিল, সরকারি আইনজীবীর শুনানির পরেই বিক্রমের আবেদনের রায় দেওয়া হবে বলে। এবং শেষপর্যন্ত, অব্যাহতি পেলেন না বিক্রম!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আদালতে অভিনেতা বিক্রমের আবেদন খারিজ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement