advertisement

মোদির সভায় মঞ্চের অস্থায়ী ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ২২, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Last Updated:
#মেদিনীপুর: নরেন্দ্র মোদির জনসভায় দুর্ঘটনা ৷ পশ্চিম মেদিনীপুরে কৃষক কল্যাণ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে মূলমঞ্চের সামনে দর্শক আসনের অস্থায়ী ছাদ ৷  আহত বেশ বহু মানুষ ৷
অসমর্থিত সূত্রে খবর, মঞ্চ ভেঙে ২২ জনেরও বেশি মানুষ আহত ৷ আশঙ্কাজনক তিন জন ৷ স্থানীয় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের ৷ জখমদের অবস্থা নিয়ে খোঁজ নিতে তড়িঘড়ি সভা শেষ করে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চিকিৎসকদের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেন তিনি ৷
নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে আর তাঁর ভাষণ শুনতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মেদিনীপুর কলেজের মাঠ ৷ বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানার তলায় আশ্রয় খুঁজছিলেন দর্শক ও শ্রোতারা ৷ সেই সময় কর্মী-সমর্থকদের হুড়োহুড়িতেই ভেঙে পড়ে দর্শকাসনের অস্থায়ী ছাদের লোহার কাঠামো ৷ সরতে না পেরে জখম হন বহু মানুষ ৷
আরও পড়ুন 
advertisement
ঘটনায় গাফিলতির তত্ত্ব সামনে এসেছে ৷ প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷ মঞ্চ তৈরির কাজে যুক্তদের ইতিমধ্যেই তলব করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোদির সভায় মঞ্চের অস্থায়ী ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ২২, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement