advertisement

সরকারি হাসপাতালে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা রোগীর

Last Updated:

সরকারি হাসপাতালে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা রোগীর

#বাঁকুড়া: রোগীর আত্মহত্যার চেষ্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা এক রোগী ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। নাম লাল্টু মালাকার। বুকে ব্যথা নিয়ে বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের চেস্ট ওয়ার্ডে প্রায় দু'মাস ধরে ভর্তি রয়েছেন তিনি।
গতকাল রাতে অন্য কোনও রোগীর আত্মীয়ের কাছ থেকে নখ কাটার নাম করে ব্লেড ধার নেন লাল্টুবাবু। তারপর, বাথরুমে ঢুকে গলার নলি কাটার চেষ্টা করেন। সেই সময়, অন্য রোগীরা তাঁকে দেখতে পেয়ে যান। তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল রাতেই তাঁর গলায় অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন লাল্টু মালাকার। সেই কারণেই বোধহয় আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর গলার ক্ষত বেশ গভীর!
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই হাসপাতালের চেস্ট ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক দানা বাঁধে অনেক রোগীর মনেই! তবে, বর্তমানে অবস্থা স্থিতিশীল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি হাসপাতালে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা রোগীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement