advertisement

জগন্নাথপুরে বোমাবাজিতে আহত ৭০ বছরের বৃদ্ধা, প্রতিবাদে ব্যালট বক্সে আগুন ধরাল গ্রামবাসী

Last Updated:

উত্তর ২৪ পরগণার জগন্নাথপুর পঞ্চায়েতে ভোটকে কেন্দ্র করে ছড়াল অশান্তি ৷

#জগন্নাথপুর: উত্তর ২৪ পরগণার জগন্নাথপুর পঞ্চায়েতে ভোটকে কেন্দ্র করে ছড়াল অশান্তি ৷ এই পঞ্চায়েতের ১৬৪ ও ১৬৫ বুথের সামনে দুষ্কৃতিদের বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আহত হলেন ৭০ বছর বয়সি গৌরী বালাদেবী ৷
advertisement
জগন্নাথপুরের ১৬৪ ও ১৬৫ নং বুথে সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা ৷ হঠাৎই দুষ্কৃতিরা এসে বোমাবাজি ও গুলি চালাতে শুরু করে ৷ এই বুথের সামনেই ছিল বৃদ্ধার বাড়ি ৷ গুলি লাগে গৌরী বালা সরদারের গায়ে ৷
advertisement
এরপরই গ্রামবাসি একজোট হয়ে দুস্কৃতিদের তারা করে ৷ দুষ্কৃতিরা পালালেও দুটি বাইক ফেলে যায় তারা I ওই বাইক ও বুথের ব্যালট বাক্স গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেয় ৷ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । প্রচুর পুলিশ মতায়েন করা হয়েছে ৷ গৌরী বালা সরদারকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জগন্নাথপুরে বোমাবাজিতে আহত ৭০ বছরের বৃদ্ধা, প্রতিবাদে ব্যালট বক্সে আগুন ধরাল গ্রামবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement