TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

গ্যাস সংকটে ধুঁকছে জেলার হাসপাতাল, ৭০০ রোগীর খাবার বন্ধ হওয়ার আশঙ্কা! দেখুন ভিডিও

Last Updated: Mar 11, 2026, 21:22 IST

Gas cylinder: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তেলের পাশাপাশি রান্নার গ্যাসের সংকটে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবে এবার সেই সংকটের প্রভাব পড়ল জন পরিষেবাতেও। সিলিন্ডারের তীব্র আকাল এবং আকাশছোঁয়া দামের জেরে কার্যত বিপাকে হাসপাতালের ক্যান্টিন পরিচালন কতৃপক্ষ। আসানসোল জেলা হাসপাতালে দিনে গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ রোগীকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। তাদের মুখে অন্ন তুলে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমনই যদি চলতে থাকে অর্থাৎ সিলিন্ডার না পাওয়া গেলে চিকিৎসাধীন রোগীদের খাবার জোগান দেওয়া যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতালের রান্নাঘরের কর্মী মন্টু দাস বলেন, প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫টি সিলিন্ডার লাগে। কোনও রকমে অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে গ্যাস নিয়ে এসে রান্না করা হচ্ছে, কিন্তু এইভাবে চলতে থাকলে দীর্ঘদিন চালানো সম্ভব নয়। রাজেশ প্রসাদ বলেন, “গ্যাসের সমস্যার কারণে আমাদেরও রান্নায় সমস্যা হচ্ছে এভাবে চলতে থাকলে রান্না করা সম্ভব হবে না। আবার যে কয়লা ব্যবহার করব তারও কোন উপায় নেই”।

Advertisement

Bangla News: চেনা ছকের বাইরে এক অচেনা জীবন! আজও কেন সাজ বদলান লক্ষ্মণ রায়?

Last Updated: Feb 27, 2026, 06:21 IST

রুটি রুজির টানে প্রতিদিনই মুখে মাখতে হয় রং।মাইলের পর মাইল হেঁটে ঘোরেন এক গ্রাম থেকে আর এক গ্রাম,বাড়ি বাড়ি গিয়ে আনন্দ দিয়েই চলে সংসার।গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই সংস্কৃতিকে আজও বজায় রেখেছেন হাতেগোনা কয়েক জন শিল্পীরা।আজও তারা প্রতিদিন আয় করেন প্রায় ৫০০ টাকা।কিন্ত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন এই শিল্পীরা দাবি গ্রামবাসীদের।

দুর্গাপুরের আবাসনের নীচে নার্সের রহস্যমৃত্যু! দেখুন ভিডিও

Last Updated: Feb 13, 2026, 20:50 IST

দুর্গাপুরে আবাসন থেকে পড়ে নার্সের রহস্যমৃত্যু৷ মৃত ওই নার্সের নাম মন্দিরা পাল৷ গত বুধবার দুর্গাপুরের একটি আবাসনের নীচ থেকে উদ্ধার হয় ২৪ বছর হয়সি মন্দিরা পালের রক্তাক্ত দেহ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে৷ তিনি দুর্গাপুরেরই মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন৷ মাস সাতেক আগে দুর্গাপুরের ওই হাসপাতালে নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন মন্দিরা পাল৷ নার্সিং নিয়ে পড়াশোনা করতে করতেই চাকরি পান মন্দিরা৷

Advertisement

বিস্কুটের নামে 'পটল'! দুর্গাপুরে ব্যাপক চাহিদা হুগলির টক ঝাল স্পাইসি বিস্কুটের

Last Updated: Dec 08, 2025, 18:58 IST

হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী৷ শহরের রাজপথের ধারেই বিশেষ স্বাদের ওই পটল ঢেলে বিক্রি করছেন ভিন জেলার কিছু ব্যবসায়ী। ১২০ টাকা কেজি দরে দেদার বিকচ্ছে ওই স্পাইসি পটল।শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী। তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়। এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট। শহরবাসীর কাছে ওই পটল বিস্কুট একেবারেই নতুন। বীরভূম জেলা থেকে আসা একদল ব্যবসায়ী ওই পটল বিস্কুট সহ হরেক রকমের টোস্ট বিস্কুটের পাশাপাশি কাজু বিস্কুট, বাটার টোস্ট ও লেড়ো বিস্কুটের পসরা নিয়ে বসেছেন।

৫০ জন কিশোরী ও যুবতীকে নিয়ে ফুটবল টিম গড়ে নজির দুর্গাপুরের ফুটবলার কোচের

Last Updated: Nov 24, 2025, 23:53 IST

West Bardhaman News: ক্রিকেটে বিশ্বজয় করে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন ভারতীয় মহিলারা।ধীরে ধীরে খেলাধূলায় ঝোঁক বাড়ছে মেয়েদের। এরই মধ্যে সমাজের পিছিয়ে পড়া প্রায় ৫০ জন কিশোরী ও যুবতীকে নিয়ে ফুটবল টিম গড়ে নজির গড়েছেন দুর্গাপুরের ফুটবলার কোচ তীর্থ চট্টোপাধ্যায়।

Advertisement

মাটি হতে পারে দুর্গাপুজো! পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Last Updated: Sep 27, 2024, 19:29 IST

IMD Latest Weather Update: পুজোর আগেই আবহাওয়ার বড় আপডেট। এবার পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Viral Video: এই বাড়িতে হঠাৎ যা ঘটল! ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না

Last Updated: Sep 26, 2024, 20:48 IST

Viral Video: খনি অঞ্চলে ধসের আতঙ্ক এখন যেন এখন নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলেই যেখানে সেখানে যখন তখন নামছে ধস। কখনও চোখের পলকে মাটির তলায় চলে যাচ্ছে আস্ত কুয়ো, কখনও আবার ঘরবাড়িতে বিশাল আকারের ফাটল দেখা দিচ্ছে। আবার ছোট ছোট ছেলেমেয়েরা যে মাঠে খেলা করে, তার সামনে দেখা দিচ্ছে বিশাল গর্ত।

Advertisement

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ রেলের!

Last Updated: May 26, 2024, 21:30 IST

Kazi Nazrul Islam: বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন কবির জন্মভিটাতে। আসানসোলের নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে।

MEDIA NOT FOUND

তুর্কির দুম্বা খাস বাংলায়! লাখ টাকার ব্যবসায় হাত পাকিয়েছেন যুবক

Last Updated: Sep 22, 2023, 23:19 IST

মরুর দেশের দুম্বা এবার পালিত হচ্ছে শিল্পাঞ্চলে। তুর্কির দুম্বা ঘুরছে পশ্চিম বর্ধমান জেলায়।

Advertisement

MEDIA NOT FOUND

দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ী ক্ষীর দিয়ে দিয়ে বানিয়ে ফেললেন চন্দ্রযান ৩,রইল ভিডিও

Last Updated: Aug 25, 2023, 09:24 IST

Chandrayaan3 Landing: চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩। বিক্রম চাঁদে পা রাখতেই দেশজুড়ে ইসরোর জয়জয়কার। সেই আনন্দে দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ীও বানিয়ে ফেললেন চন্দ্রযান। তবে এই চন্দ্রযান তৈরি ক্ষীর দিয়ে। দেখুন ভিডিও।

MEDIA NOT FOUND

রাজ্যে পালাবদলের পরেও সরানো যায়নি, আমরাসোতা পঞ্চায়েতে বোর্ড গঠন করল বামেরা

Last Updated: Aug 15, 2023, 23:41 IST

জেলার একমাত্র পঞ্চায়েত, যেখানে হার মানতে হয়েছে শাসক দলকে। জয়ের ধারা অব্যাহত রেখে সেখানে বোর্ড গঠন করল লাল ব্রিগেড। রানীগঞ্জের আমরাসোতা পঞ্চায়েতে বোর্ড গঠন করল বামেরা।

Advertisement

MEDIA NOT FOUND

দুর্গাপুরের আকাশে উড়ল 'চন্দ্রযান ৩'! কী ভাবে, জেনে নিন

Last Updated: Jul 31, 2023, 20:27 IST

চন্দ্রযান ৩-এর ক্লোন তৈরি করলেন দুর্গাপুরের যুবক। দেখে নিন ভিডিও।

MEDIA NOT FOUND

আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড! দেখুন ভিডিও

Last Updated: Jul 23, 2023, 23:04 IST

আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আশ্রম মোড় এলাকায় একটি কমার্শিয়াল মার্কেটে আগুন।

Advertisement

MEDIA NOT FOUND

পশ্চিম বর্ধমানে বিপুল ভোটে জয় তৃণমূলের! দেখুন ভিডিও

Last Updated: Jul 11, 2023, 23:03 IST

Panchayat Election 2023: পশ্চিম বর্ধমানে ৭ পঞ্চায়েত সমিতিতে জয় তৃণমূলের।

MEDIA NOT FOUND

ডিজে বাজিয়ে তৃণমূলের জয়ের উল্লাস! দেখুন ভিডিও

Last Updated: Jul 11, 2023, 22:18 IST

Panchayat Election 2023: বারাবনি ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েত তৃণমুলের দখলে। দেখুন ভিডিও।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল