TRENDING:

WB Assembly Election 2026: ভোটার হলেই নামের পাশে লেখা থাকবে...২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করবে কমিশনের

Last Updated: Feb 26, 2026, 18:29 IST

WB Assembly Election 2026: ২৮-এর তালিকায় ৭ কোটি ৮ লক্ষের বেশি নাম! তালিকায় নাম থাকলেও নাম বাদ যাওয়ার আশঙ্কাও রয়েছে! আঠাশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের SIR তালিকায় তিন বিভাগে নাম প্রকাশ হবে বলে খবর। যাঁরা ভোটার তাঁদের নামের পাশে ‘অ্যাপ্রুভড’ উল্লেখ। অমীমাংসিত ৬০ লক্ষ নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ উল্লেখ থাকতে পারে। যাঁদের নাম বাদ তাঁদের পাশে লেখা থাকবে ডিলিট। নতুন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায়! শনিবার, ২৮ ফেব্রুয়ারি ইলেক্টোরাল রোল কী ফরম্যাটে পাবলিশ হতে চলেছে? কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লক্ষ হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার ২৮ ফেব্রুয়ারি যে তালিকা বের হচ্ছে, তাতে ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকছে। সেখানে যারা অ্যাপ্রুভড থাকবেন, তাদের নাম থাকবে। যাদের নাম বাদ যাবে, তাদের নামের পাশে ডিলেট লেখা থাকবে, আর যারা এখন এই ৬০ লক্ষ, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে অ্যাজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে যোগ দিচ্ছেন, তারা তাদের একটা সেপারেট লিস্ট সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই লিস্টের সঙ্গে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোটার হলেই নামের পাশে লেখা থাকবে...২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করবে কমিশনের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল