
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন৷ এ দিন মালদহের মালতীপুরে জনসভা করেন তৃণমূলনেত্রী৷ সেই সভা শেষ করে পরের জনসভায় রওনা দেওয়ার সময়ই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ওই রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়৷ সেই সময় হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন তৃণমূলনেত্রী৷ হেলিকপ্টারের কাছে ড্রোন উড়তে দেখে থমকে দাঁড়ান মমতা নিজেও৷
মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ড্রোন উড়ে আসার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চাঁচল থানার পুলিশ৷ ড্রোন ওড়ানোর ঘটনায় স্থানীয় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ধৃত তিন যুবকই স্থানীয় বাসিন্দা৷ তাঁরাই ওই ড্রোনটি ওড়াচ্ছিলেন বলে খবর৷ শনিবার মালদহের মালতীপুরে সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সভা মঞ্চের কাছেই অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠতে যাবেন, তখনই তার থেকে কিছুটা দূরে একটি ড্রোন উড়তে দেখা যায়৷
মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের কাছে রহস্যময় ড্রোন৷ এ দিন মালদহের মালতীপুরের সভা শেষ করে গাজোল রওনা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়৷ হেলিকপ্টারের সামনে এ ভাবে ড্রোন উড়তে দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷ কারা এসব করছে, পুলিশকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হেলিকপ্টার উড়তে গেলেই দুর্ঘটনা ঘটে ধ্বংস হয়ে যেত৷ কারা করছে এসব? পুলিশের এটা নজরে রাখা দরকার৷ কারা করেছে, খুঁজে বের করতে হবে৷’ এই ঘটনার কিছুক্ষণ পর অবশ্য নির্বিঘ্নেই হেলিকপ্টারে গাজোলে পৌঁছে জনসভা করেন মুখ্যমন্ত্রী৷ কারা ওই ড্রোন উড়িয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ৷
মোটরসাইকেল চড়ে আলিপুরদুয়ার থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেও শেষরক্ষা হল না কালিয়াচক কাণ্ডের মূল চক্রী মোফাক্কেরুল ইসলামের৷ এ দিন সকালে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইডি৷ কালিয়াচকের ঘটনায় তাঁর উস্কানিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পরই মোফেক্কারুলের খোঁজ শুরু করে পুলিশ এবং সিআইডি৷ বিপদ বুঝে ভিন রাজ্যে পালানোর ছক কষেন এই আইনজীবী৷ এ দিন সকালে আলিপুরদুয়ার থেকে মোটরসাইকেলে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন মোফেক্কারুল ইসলাম ও আক্রামুল বাগানি৷ বিমানবন্দরের কাউন্টারে মোফেক্কারুল ইসলাম নিজের নাম বলতেই খবর যায় সিআইডি-র কাছে৷ কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকেই মোফেক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ ওই মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে৷
Malda SIR Protest: কালিয়াচকে উসকানির অভিযোগে গ্রেফতার। উসকানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উসকানির অভিযোগ। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২১-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী মোফাক্কেরুল। গত বুধবার রাতে এসআইআর বিক্ষোভ চলাকালীন বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে আটকে রাখার ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই এনআইএ তদন্তের কথা ঘোষণা করেছিল কমিশন৷ আজ, শুক্রবার সেখানে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তকারী দল৷। মালদহে প্রথমে কালিয়াচক থানায় পৌঁছন তাঁরা। তার পরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কালিয়াচক থানা থেকে মোথাবাড়ির উদ্দেশে রওনা দেন। গত বুধবারের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থানীয় প্রশাসনকে রীতিমতো তুলোধনা করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ সরাসরি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে কর্তব্যরত মুখ্যসচিব, ডিজিপি, পুলিশ এবং জেলা শাসকেরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে৷ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এসাইআর-এর কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের৷
মালদহের মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভের জেরে বিচারকদের আটকে পড়ার ঘটনার তদন্তভার এনআইএ-কে দিল নির্বাচন কমিশন৷ প্রথমে এই তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকেই বেছে নিল কমিশন৷ বুধবার মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷
অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিস্তীর্ণ আলু চাষ। বিঘার পর বিঘা জমিতে ফলনের ক্ষতি হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন বহু কৃষক। এই পরিস্থিতিতে চাষিদের লোকসান কমাতে বিশেষ পরামর্শ নিয়ে এগিয়ে এলেন কৃষি বিজ্ঞানীরা। মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জমিতে আলু তুলে ফেলে দ্রুত বিকল্প চাষে ঝুঁকলেই কৃষকরা ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। তিনি জানান, "এই সময় লতানো সবজি চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও পটল চাষ করলে কম সময়ে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও জমি যদি একটু উঁচু হয়, তবে টমেটো চাষও করা যেতে পারে।"
সাইকেল থেকে বড় গাড়ি যে যানই দোকানের সামনে এসে দাঁড়াক, মুহূর্তেই কাজে নেমে পড়েন তিনি। কখনও একাই, আবার কখনও স্বামীর সঙ্গে মিলে খুলে ফেলেন চাকা, সারিয়ে দেন টায়ারের লিক। আধুনিক টিউবলেস টায়ার থেকে শুরু করে ছোট-বড় গাড়ির টিউব টায়ারের পাংচার সারানো সব কাজেই এখন দক্ষ শম্পা হালদার। বাড়িতে বসে না থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এক সাহসী পথ বেছে নিয়েছেন তিনি। মালদহ শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা শম্পা হালদার প্রায় দশ বছর ধরে স্বামী পুলিন হালদারের সঙ্গে পাংচার সারাইয়ের কাজ করছেন। শহরের হ্যান্টা কালি এলাকায় তাদের একটি ছোট দোকান রয়েছে। প্রতিদিন বাড়ির কাজ সামলে সকালেই দোকানে এসে বসেন তিনি। কখনও একাই সামলান দোকান, আবার কখনও স্বামীর সঙ্গে মিলেই কাজ করেন।
বাড়তি বিদ্যুৎ বিলের চাপ কমাতে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগ নিল বিদ্যুৎ দফতর। জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মালদহ বিভাগীয় বিদ্যুৎ দফতরের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারকারীদের নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে মালদহ জেলার বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জানানো হয়, কীভাবে সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করলে অপচয় কমবে এবং মাসের শেষে বিদ্যুৎ বিলও তুলনামূলকভাবে কম আসবে।
দীর্ঘ পথ আর অতিক্রম নয়। এবারে সহজে পৌঁছান যাবে শহরে। মালদহের প্রত্যন্ত গ্রামের সঙ্গে দূরত্ব কমল শহরের। কালিন্দ্রী নদীর পাশে অবস্থিত মালদহের ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া, নরহাট্টা অঞ্চল সহ রতুয়া ২ ব্লকের কৌরিটোলা, চাঁদপাড়া, হরিপুর ইত্যাদি একাধিক গ্রামের বাসিন্দাদের সমস্যা মিটল এবার। এতদিন যেখানে প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথে যেতে হত, এখন নতুন সেতুর মাধ্যমে সেই দূরত্ব কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ কিলোমিটারে। ফলে অর্ধেক সময়েই শহরে পৌঁছাতে পারছেন গ্রামবাসীরা।
Malda News: সাধারণ সাদা ফুলকপির গণ্ডি পেরিয়ে এবার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে রংবেরঙের ফুলকপি চাষ। হলুদ, সবুজ, বেগুনি ও সাদা এই চার রঙের ফুলকপি চাষ করে নজির গড়েছে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি এখন বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে।
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে পরিকাঠামো ও গঠন। কর্মসংস্থানেও দেখা দিচ্ছে প্রযুক্তির রাজত্ব। তাই এই প্রযুক্তিকে মানব সমাজে গ্রহণযোগ্য করে তুলতে অভিনব উদ্যোগ দেখা দিল মালদহ কলেজে। বিশেষ প্রযুক্তিগত ক্লাসের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের শেখান হল এআই প্রযুক্তির ব্যবহার। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে দেখা দিচ্ছে এআই ব্যবহারের প্রচলন। তবে এআই ব্যবহার কিভাবে করলে ফলস্বরূপ হবে। কিভাবে বা এআই ব্যবহার করা প্রয়োজন। এমন একাধিক বিষয়ে সঠিক পদ্ধতি ও ব্যবহার শেখালেন বিশেষজ্ঞ শিক্ষকরা। এদিন এক বিশেষ ক্লাসের মধ্য দিয়ে মালদহ কলেজের স্মার্ট ক্লাসরুমে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নেওয়া হয় এআই ক্লাস।
বাংলায় ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করবে বিজেপি সরকার৷ শনিবার মালদহের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, 'শাসক দল তৃণমূল তৃণমূলের নেতা, সিন্ডিকেট বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে, ভোটার তৈরি করছে৷ যারা অনুপ্রবেশকারী তারা গরিবের অধিকার, তরুণ প্রজন্মের কাজ কেড়ে নিচ্ছে৷ নারীদের উপরে অত্যাচার চালাচ্ছে৷'
ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে হেলিকপ্টারে নামার পর তিনি প্রথমে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। সেখানে স্কুলের পড়ুয়াদের সঙ্গেও মিলিত হওয়ার কথা প্রধানমন্ত্রীর। মালদা টাউন স্টেশনে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এসে পৌঁছবেন সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে। সেখানে দুইটি আলাদা মঞ্চ তৈরি হয়েছে। প্রথমে তিনি রেলের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। আরও বেশকিছু ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করবেন। শেষে পাশে তৈরি দলীয় মঞ্চে পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রেলের সরকারি অনুষ্ঠানের পাশাপাশি মালদহে সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে দলের পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যেই নারায়ণপুরে বাইপাস সংলগ্ন মাঠে সরকারি অনুষ্ঠান এবং দলীয় কর্মসূচির জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে প্যান্ডেল। এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
নতুন করে আবারও আশার আলো জাগাচ্ছে মালদহের রেশম চাষ। মরশুমের শুরুতেই দ্বিগুণ দাম পেয়ে রেশম চাষে আগ্রহ বাড়তে চলেছে মালদহের রেশম চাষিদের। বিগত কয়েক বছরে এই প্রথম রেশম গুটির দাম ঝাঁপিয়েছে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা প্রতি ৪০ কেজি। এদিন এমনই ছবি দেখা দিল মালদহের কালিয়াচক কোকুন মার্কেটে।