
Earthquakes strike Sikkim: বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রাত ২টো ২০ মিনিটে সিকিমে ভূমিকম্প হয় ! রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। সিকিমের গ্যাংটক থেকে ২৬ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। দার্জিলিং থেকে ৪৪ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের উৎসস্থলের অবস্থান। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে সিকিম, দার্জিলিং-সহ সমতলের শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে এই কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল ৷