
Hooghly News: নতুন করে জলমগ্ন হল গোঘাটের একাংশ। শিলাবতী নদীর জলের চাপে ঘাটাল লাগোয়া গোঘাটের বালি পঞ্চায়েতের বেশকিছু গ্রামে ঢুকল জল। বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশকিছু বাড়ির একতলাতেও ঢুকেছে জল। বাড়ির আসবাবপত্র সরিয়ে ফেলার কাজ করছেন বাসিন্দারা। গ্রামের রাস্তার উপর দিয়েও বইছে হাঁটুসমান জল। জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের মানুষ। এই পরিস্থিতিতে জল পেরিয়ে যাতায়াত করে পরিষেবা দিচ্ছেন আশাকর্মীরা।