TRENDING:

Rajnath Singh on Rahul Gandhi: 'হাইড্রোজেন বোমার কথা বলছেন, পটকাও ফাটাতে পারেন না!' ভোট চুরির অভিযোগে রাহুলকে কটাক্ষ রাজনাথের

দেশ
Last Updated: Nov 07, 2025, 21:32 IST

এসআইআর-এর নামে ভোট চুরির অথবা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলছে, তা নস্যাৎ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি৷ বিহারে ভোটের প্রচার পর্বে মহাজোটের দুই নেতা কংগ্রেসের রাহুল গান্ধি এবং আরজেডি-র তেজস্বী যাদব এসআইআর-এ ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন৷ রাজনাথ সিংয়ের পাল্টা প্রশ্ন, 'এই অভিযোগের সমর্থনে ওঁরা একটিও জোরাল প্রমাণ সামনে আনতে পারেননি৷ নির্বাচন কমিশন তো বার বার বলেছে, অভিযোগ থাকলে সামনে আনুন, আমরা অভিযোগের তদন্ত করতে তৈরি৷ কিন্তু সেই একই অভিযোগ নিয়ে ওঁরা কখনও হাইড্রোজেন বোমা কখনও এটম বোমা ফাটানোর দাবি করছেন৷ আসলে ওঁরা ছোট পটকাও ফাটাতেও ব্যর্থ৷'

Advertisement
বাংলা খবর/ভিডিও/দেশ/
Rajnath Singh on Rahul Gandhi: 'হাইড্রোজেন বোমার কথা বলছেন, পটকাও ফাটাতে পারেন না!' ভোট চুরির অভিযোগে রাহুলকে কটাক্ষ রাজনাথের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল