TRENDING:

উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! এই ঠান্ডা আরও কতদিন থাকবে? জেনে নিন

Last Updated: Feb 08, 2026, 18:46 IST

পূর্বাভাস মতোই উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় পরপর দু’দিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আরও তিন-চার দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামিকাল, সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধ-বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার ওঠানামা চলবে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! এই ঠান্ডা আরও কতদিন থাকবে? জেনে নিন
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল